সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্নের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন পর্ষদ সভাপতির

পর্ষদ সভাপতি জানান, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া রাজ্যজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পিছনে মুখ্যমন্ত্রীর (Chief Minister Mamata Banerjee) কৃতিত্ব রয়েছে বলে জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Paul)। পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি জানান, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এদিন মুখ্যমন্ত্রীর পরেই ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। শিক্ষামন্ত্রী সর্বদা পর্ষদকে সহযোগিতা করেছেন বলে জানান তিনি। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। পাশাপাশি রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ-সহ রাজ্য সরকারের সমস্ত দফতরকেও ধন্যবাদ জানান পরীক্ষায় সহযোগিতা করার জন্য।

প্রসঙ্গত এদিন পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের সহযোগিতা করার একাধিক দৃশ্য দেখা গিয়েছে। কোথাও পরীক্ষার্থী নিজের ছবি আনতে ভুলে গেছে, তো কোথাও পরীক্ষার্থীর সঙ্গে ছিল না অ্যাডমিট কার্ডের কপি। উভয় ক্ষেত্রেই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে পুলিশ। কলকাতার টালিগঞ্জ থানা এলাকার দেশবন্ধু ফর গার্লস কলেজে দেখা গেল ব্যতিক্রম ছবি। পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেখেন তাঁদের কাছে অ্যাডমিট কার্ডের জেরক্স কপি নেই৷ পুলিশ দায়িত্ব নিয়ে সেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের জেরক্স করে এনে দিয়েছেন। আবার কিছু পরীক্ষার্থীর কাছে ছিল না নিজের ছবি। পুলিশ সেই সমস্ত চাকরিপ্রার্থীদের ছবি তুলে নির্ধারিত সময়ের মধ্যে স্টুডিও থেকে প্রিন্ট করে এনে দিয়েছে। সব মিলিয়ে এক অন্য পুলিশের মুখ দেখল রবিবার টেট পরীক্ষা দিতে আসা চাকরিপ্রার্থীরা।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২