গলার কাঁটা হয়ে উঠছে সিভিক ভলান্টিয়ারদের আচরণ, নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যসচিবের

ঝালদা ও পানিহাটির দুই কাউন্সিলরের খুনের ঘটনায় অভিযুক্তদের কোনওভাবে রেয়াত না করারও নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে কয়েক বছর আগে মধ্যমগ্রাম চৌমাথায় এক সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে প্রাণ হারাতে হয়েছিল এক নিরীহ নাগরিককে। সেই ঘটনা নিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মধ্যমগ্রাম। ফের হাওড়ার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে জড়িয়েছে সিভিক ভলান্টিয়ারের নাম। বার বার সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরিতে অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে সিভিক ভলান্টিয়ারদের দাদাগিরির উপরে লাগাম টানার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি ঝালদা ও পানিহাটির দুই কাউন্সিলরের খুনের ঘটনায় অভিযুক্তদের কোনওভাবে রেয়াত না করারও নির্দেশ দিয়েছেন।

এদিন নবান্নে রাজ্যের আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, গোয়েন্দা দফতরের আধিকারিক, কলকাতার পুলিশ কমিশনার, জেলাশাসক ও পুলিশ সুপাররা হাজির ছিলেন। সূত্রের খবর, বৈঠকে সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে আলোচনা হয়। সিভিক ভলান্টিয়ারদের মূলকাজ যে পুলিশকে  সহযোগিতা করা তা উল্লেখ করে সিভিক ভলান্টিয়ারদের কোথায় কোথায় এবং কোন কোন কাজে ব্যবহার করা যাবে তা পরিষ্কারভাবে থানাগুলিকে জানিয়ে দিতে নির্দেশ দেওয়া হয় পুলিশ সুপারদের। সেই সঙ্গে তাদের সঠিক প্রশিক্ষণও দিতে বলা হয়েছে। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা একটি বৈঠক করে ঠিক করবেন এঁদের কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন।

পাশাপাশি পুর বোর্ড গঠনের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষের ঘটনা রুখতে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাজ্যজুড়ে গোয়েন্দাদের ত‍ৎপরতা বাড়াতে বলা হয়েছে। সামনেই দোল ও হোলি। রঙের উ‍ৎসবকে ঘিরে যাতে জেলায়-জেলায় কোনও অশান্তির ঘটনা না ঘটে, তার দিকে নজর রাখতে জেলা পুলিশ সুপার এবং জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা