উধাও স্বস্তি, রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ

নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টাও স্থায়ী হল না স্বস্তি। বরং ফের বাড়ল উদ্বেগ। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৫০-এর দোরগোড়ায়। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক সংক্রমণ হারও এক ধাক্কায় অনেকটা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশে। তবে নতুন করে কারও প্রাণহানি হয়নি। 

নমুনা পরীক্ষা কমায় গতকাল সোমবার রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই স্বস্তি দিয়েছিল। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১৪ জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছিল শূন্য দশমিক ২৭ শতাংশে। কিন্তু মঙ্গলবার ফের ঊর্ধ্বমুখী হয়েছে করোনার রেখচিত্র। এদিন রাতে রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই বেড়েছে। একদিনে নতুন করে ৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশে। যার ফলে আরও ৪৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৯২২ জনে। তবে নতুন করে কারও প্রাণহানি হয়নি।’

দৈনিক সংক্রমণ ও শনাক্তের পাশাপাশি অস্বস্তি বাড়িয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে জীবনযুদ্দে জয়ী হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৩২১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৯৩ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে সাতটি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮ জনে।’

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার