কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে বড় উদ্যোগ নিল সরকার। ভুয়ো উপভোক্তা চিহ্নিত করতে শুরু হয়েছে রেশন কার্ডের ব্যাপক যাচাই। নির্দিষ্ট আর্থিক ও সম্পত্তিগত মানদণ্ডে অযোগ্য প্রমাণিত হলে বাতিল হতে পারে রেশন কার্ড। পাশাপাশি, ডিজিটাল প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট রেশন’ ব্যবস্থাও চালুর প্রস্তুতি চলছে।

সরকারের দাবি, যাঁদের আয় বা সম্পত্তি নির্ধারিত সীমার বাইরে, তাঁরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধা পাওয়ার যোগ্য নন। তাই সমস্ত তথ্য খতিয়ে দেখে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে কোন কোন ধরনের রেশন কার্ড রয়েছে?
অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY):
সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য এই কার্ড। পরিবারপিছু বিনামূল্যে ২১ কেজি চাল ও ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম দেওয়া হয়। এছাড়া নির্ধারিত দামে চিনি পাওয়া যায়।
বিশেষ অগ্রাধিকার পরিবার (SPHH):
অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের জন্য। প্রত্যেক সদস্য বিনামূল্যে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা অথবা ২ কেজি গম পান।
অগ্রাধিকার পরিবার (PHH):
এই কার্ডধারীরাও মাথাপিছু ৩ কেজি চাল এবং নির্ধারিত পরিমাণ আটা বা গম পান।
এছাড়া RKSY-I কার্ডে মাথাপিছু ৫ কেজি চাল এবং RKSY-II কার্ডে মাথাপিছু ২ কেজি চাল দেওয়ার ব্যবস্থা রয়েছে।
কী কারণে বাতিল হতে পারে রেশন কার্ড?
সরকারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শহর ও গ্রাম- উভয় ক্ষেত্রেই আর্থিক অবস্থা, সম্পত্তি এবং আয় বিবেচনা করে কার্ডের যোগ্যতা যাচাই করা হচ্ছে।

আরবান এলাকার জন্য

শহরাঞ্চলে যাঁদের একাধিক পাকা ঘর, চার চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো সামগ্রী রয়েছে বা যাঁরা আয়কর/প্রফেশনাল ট্যাক্স দেন কিংবা সরকারি চাকরিতে কর্মরত, তাঁদের কার্ড বাতিল হতে পারে।

গ্রামীণ এলাকার জন্য

গ্রামাঞ্চলে ট্র্যাক্টর, একাধিক যানবাহন, নির্দিষ্ট সীমার বেশি কৃষিজমি, উচ্চ আয়ের সদস্য, কিষাণ ক্রেডিট কার্ডের উচ্চ ঋণসীমা,পরিবারের কেউ ১৫ হাজার টাকা বা তার বেশি উপার্জন করলে, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে,  টু/থ্রি/ফোর হুইলার বা ফিশিং বোট থাকলে, ল্যান্ডলাইন ফোন বা রেফ্রিজারেটর থাকলে একই নিয়ম প্রযোজ্য হতে পারে।

খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশন ব্যবস্থায় কোনও ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য আর বরদাস্ত করা হবে না। সরকারের লক্ষ্য, কেন্দ্রের সহযোগিতায় প্রকৃত উপভোক্তার হাতে নির্ভুলভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। একই সঙ্গে কৃষকদেরও সরাসরি সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
চালু হচ্ছে ‘স্মার্ট রেশন’ ব্যবস্থা
রেশন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। নতুন ‘স্মার্ট রেশন’ ব্যবস্থায় খাদ্যসামগ্রী সরবরাহ থেকে শুরু করে রেশন বিতরণ এবং কার্ড পরিচালনার প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে। বায়োমেট্রিক যাচাই, যেমন চোখের মণি স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে উপভোক্তার পরিচয় নিশ্চিত করে খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, এর ফলে ভুয়ো উপভোক্তা এবং অনিয়ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগারায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন