কলকাতা হাই কোর্টে SIR নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক, কমিশন ও প্রশাসনের সঙ্গে আলোচনায় নেওয়া হল কোন কোন সিদ্ধান্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: এগিয়ে আসছে ভোট কিন্তু বাংলায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কিছু জটিলতা কাটছে না। এই সমস্যা সমাধানের জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ফের বৃহস্পতিবার আবার বৈঠকে বসেছিলেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তাঁদের মধ্যে এই নিয়ে বৈঠক হয় প্রায় দেড় ঘণ্টা ধরে।

সূত্রের খবর, এই বৈঠকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যগত অসঙ্গতি) নিয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল সেটাকেই চূড়ান্ত করা হয়েছে। আরও জানা গিয়েছে, এই  বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি বিচার বিভাগীয় (জুডিশিয়াল) অফিসারদের লগ ইন আইডি তৈরি করে দেওয়া হবে। যদিও এখনও চূড়ান্ত হয়নি ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচার বিভাগীয় (জুডিশিয়াল) অফিসার কবে আসবেন। সূত্রের খবর,  ঝাড়খণ্ড এবং ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতিকে  এই বিষয়ে কিছু জানাননি। 

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে টিকিট পাচ্ছেন না কাঞ্চন মল্লিক, কী প্রতিক্রিয়া দিলেন অভিনেতা?

সূত্রের খবর, গুরুত্বপূর্ণ এই বৈঠকে এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসআইআর-এর কাজের জন্য ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে যে সমস্ত জুডিশিয়াল অফিসার আসছেন, তাঁদের কোথায় রাখা হবে, তাঁদের খাবারের কী ব্যবস্থা হবে।   ১৪ ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত নথি জমা পড়েছে, কিন্তু আপলোড হয়নি সেই তথ্যগুলি বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যে কমিশন আপলোড করবে বলেও জানা গিয়েছে।  

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআরয়ের শেষ পর্যায়ের কাজের একটা বড় অংশের ভার বিচার বিভাগের উপর দিয়েছে। এসআইআরের কাজে যে সমস্ত তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে সেই সমস্যর নিষ্পত্তি করবেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত আধিকারিকেরা, এমনটাই গত শুক্রবার শুনানিতে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ মতো গত শনিবার বিকেলে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠকে কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়, প্রতি বিধানসভার জন্য এক জন করে বিচার বিভাগীয় (জুডিশিয়াল) অফিসার নিয়োগের জন্য।

হল্যান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর