অর্পিতার কালো ডায়েরিতে কী রয়েছে? কী দেখলেন তদন্তকারীরা?

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তবে সেসব সাংকেতিক ভাষায় লেখা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে মঙ্গলবার সকাল থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। তদন্তে অর্পিতা মুখোপাধ্যায় সহযোগিতা করছেন বলে সূত্রের খবর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ ওই মহিলাকে গ্রেফতার করার সময় ইডির গোয়েন্দারা একটি কালো ডায়েরি বাজেয়াপ্ত করেন। তদন্তকারীদের দাবি, সেই কালো ডায়েরিতে নিয়োগ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। কোড ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে চাকরি প্রার্থীদের নাম।

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তবে সেসব সাংকেতিক ভাষায় লেখা। আর যার ফলে ওই ভাষা উদ্ধার করতে তদন্তকারীদের বেগ পেতে হচ্ছে। কোড ল্যাঙ্গুয়েজে কী লেখা রয়েছে, সেই ভাষা উদ্ধার করতে ইতিমধ্যে  বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা কালো ডায়েরিতে কোড ল্যাঙ্গুয়েজ ডিকোড করার জন্য মঙ্গলবারই ইডির অফিসে ডাকা হয়েছে বিশেষজ্ঞদের। 

উল্লেখ্য অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের ফ্ল্যাট থেকে একটি কালো রঙের ডায়েরি ও একটি নোটবুক উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। দুটিতেই চাকরিপ্রার্থীদের নাম লেখা রয়েছে বলে ইডির দাবি। সেই ডায়েরি ও নোটবুক থেকে পাওয়া নামের তালিকা ধরে ধরে তদন্তকারীরা মিলিয়ে দেখবেন কারা কারা চাকরি পেয়েছেন। সেই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলবেন ইডির আধিকারিকরা। ইডির গোয়েন্দাদের দাবি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত যেসব নথি পাওয়া গিয়েছে, তাতেও তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসূত্রের স্পষ্ট প্রমাণ মিলেছে। কেবল তাই নয়, তদন্তকারীদের দাবি, শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথি অর্পিতার ফ্ল্যাটেই রেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন