বারুইপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ১১

চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর জখম হয়েছেন আরও ২ যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের পিয়ালির ঘোলাঘাটা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। গুরুতর জখম হয়েছেন আরও ২ যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের পিয়ালির ঘোলাঘাটা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয় সরকার, ১৯ বছর বয়স তাঁর। গুরুতর আহত হয়েছেন সুব্রত গায়েন ও জীবন নামের আরও দুই যুবক। তাঁদেরকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, চোর সন্দেহে তিন যুবককে ইলেকট্রিক পোষ্টে বেঁধে মারধর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে পিয়ালী এলাকায় গোপাল সর্দার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে চুরি হয়। গোপালের বাড়ির এসবেষ্টস ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোর। কিন্তু সেই ঘটনায় গোপাল সর্দার সন্দেহ করে বিজয়, সুব্রত ও জীবন নামের তিন যুবককে। এরপর বুধবার এই তিন যুবক একসঙ্গে পিয়ালী এলাকায় দেখে তাদেরকে তুলে নিয়ে যায় গোপাল সর্দার এবং তার প্রতিবেশীরা। অভিযোগ, এরপর মাঠে বিদ্যুতের খুঁটিতে তিন যুবককে বেঁধে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘক্ষণ মারধর করার পর খবর পৌঁছয় বারুইপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ তিন যুবককে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই যুবক সুব্রত ও জীবন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। ধৃতদেরকে বৃহস্পতিবার বারুইপুর আদালতে তোলা হবে।

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?