সোমেও যুবভারতীতে ম্যাচ শেষে মিলবে বাড়তি মেট্রো পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছুটির দিনেও কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। সোমবারেও যুবভারতীতে এএফসি কাপের ম্যাচ শেষে মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। সোমবার মোহনবাগান এসজি বনাম মালদ্বীপের মেজিয়া স্পোর্টস ক্লাবের ম্যাচ রয়েছে। ফলে ম্যাচের শেষে সমর্থকদের আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা রইলনা। সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহগামী মেট্রো চলবে।

বিশেষ মেট্রো পরিষেবাটি মিলবে রাত ১০.০০টা নাগাদ। রাত ১০.০৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। যাত্রীদের ওঠা নামার জন্য ফুলবাগানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে মেট্রোটি। যাত্রীদের সুবিধার্থে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে।

আইএসএল ম্যাচ উপলক্ষে আগেও বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। ম্যাচ শেষে বাড়ি ফেরা নিয়ে সমস্যায় পড়তে হত সমর্থনকারীদের। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ম্যাচের শেষে যে দুটি মেট্রোর ব্যবস্থা করা হয়, তাতে মেট্রোই ধরতে পারেননি অনেকে। তবে তারপর থেকেই এখনও ম্যাচগুলিতে সুবিধামতই মেট্রো পরিষেবা রেখেছে কর্তৃপক্ষ।  

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো