কোন্নগরের কানাইপুর এলাকায় শিশু খুনের মোটিভ খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হুগলি:বাড়িতে পরে রয়েছে রক্তাত্ব মৃতদেহ, আট বছরের শিশুর মৃত্যুর ঘটনায়চাঞ্চল্য কোন্নগরের (Konnagar)কানাইপুর এলাকায়। রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এত ছোট বয়সের একটি বালকের প্রতি কেন এত প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তার কারণ জানতে চাইছে পুলিশ। নিহত বালকের স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে তার মনোমালিন্যতা ও মারামারির ঘটনা ঘটেছিল সেই ঘটনার সঙ্গে কোন যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।কানাইপুর(Kanaipur) আদর্শনগর ইংলিশ রোড এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। কুপিয়ে খুন করা হয় ৮ বছরের বালককে।

সাইকোপ্যাথ কিলিং এর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার ভর সন্ধ্যেবেলা নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রকে। ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে পড়া সোনা করছিল চতুর্থ শ্রেণীর ছাত্র স্নেহাংশু শর্মা(Snehanshu Sharma)। তার বাবা পঙ্কজ শর্মা(Pankaj Sharma) কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিক এর দোকানে কাজ করেন। সন্ধ্যেবেলা নিজের ঘরেই প্রতিদিনের মতন পড়াশোনা করছিল বাচ্চাটি। তার ঘরে টিভি ও চলছিলও। তার পাশের বাড়ির খুড়তুতো বোন তাদের বাড়িতে ঢুকলে সেখানেই সে দেখতে পায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

পার্শ্ববর্তী লোকেরা তার বাড়িতে আসে। সেই সময় দেখে স্তম্ভিত হয়ে যান সকলে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বাচ্চাটিকে তৎক্ষণা নিয়ে যাওয়া হয় হিন্দমোটরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, ঘরে যখন তারা পৌঁছান তারা দেখতে পান গোটা ঘর রক্তাক্ত। ছেলেটির গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মৃত বাচ্চাটির বডি ময়না তদন্তের জন্য পাঠানো হয়।শনিবার সকালে দেখা যায় এলাকা থমথমে, উত্তরপড়া থানার(Uttarpara P.S.) পুলিশ ওই বাড়িতে তদন্তে যায়। খুনি একজন নাকি একাধিক, খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

বলিউডে শোকের ছায়া, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

বিমার টাকার লোভে স্বামীকে খুন! গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯