কৃষ্ণনগরে বুড়িমার মন্দির প্রাঙ্গনে রবিবার দুপুর থেকে জনপ্লাবন, সারারাত চলবে পূজা পাঠ

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রবিবার জগদ্ধাত্রী পুজোর সকাল থেকেই অগণিত পূর্ণার্থীদের ভিড় নদিয়ার কৃষ্ণনগরের জাগ্রত জগদ্ধাত্রী মাতা বুড়িমার(Burima) মন্দির প্রাঙ্গনে। ১০ কেজি স্বর্ণ মুদ্রায় সুসজ্জিত প্রতিমা দর্শনে এবং মায়ের পায়ে অঞ্জলি দিতে আট থেকে আশি সকলেই ভিড় জমান। শুধু তাই নয়, এবারের ভিড় অন্যান্য বছরকে টেক্কা দিচ্ছে বলে জানাচ্ছেন কমিটির সদস্যরা। এবারের পুজোর বিষয়ে বারোয়ারির সম্পাদক গৌতম ঘোষ জানান, সপ্তমী থেকে মায়ের কাছে সন্তানরা আসছেন। যদিও এই পুজো নবমী তিথিতে শুরু ।তাই রবিবার রীতিমতো জন্প্লাবন মন্দির চত্বরে। তবে প্রশাসনিক তৎপরতাও যথেষ্টই লক্ষ করা গেছে মন্দির প্রাঙ্গনে।

কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার(SP) অমরনাথ কে নিজে উপস্থিত ছিলেন পুজো প্রাঙ্গনে। তবে রাত যত বাড়বে ভিড় ততো বাড়বে বলেই জানান পুজো কমিটির সদস্যরা। যেহুতু আগামী কালই প্রতিমা নিরঞ্জন তাই একদিনের এই আনন্দ চেটেপুটে উপভোগ করুক বাংলা বাসি এবং সকলেই সুস্থ থাকুক এমনটাই মায়ের কাছে চাইছেন সকলে। রবিবার জগদ্ধাত্রী পুজোর আগে শনিবার থেকে কৃষ্ণনগরের জাগ্রত বুড়িমার মন্দিরে অগণিত মানুষের ঢল নামে। মায়ের পুজোর জন্য ফল মিষ্টি নিয়ে মন্দিরে যান আপামর ভক্তবৃন্দরা । শুধু তাই নয় , শনিবার থেকেই পুলিশি তৎপরতা ছিল মন্দির জুড়ে। আবেগ ও ভক্তিতে মিলে মিশে একাকার হয়ে যায় বুড়িমায়ের আরাধনা প্রাঙ্গন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,চক্ষু দানের মধ্যে দিয়ে কৃষ্ণনগরে শুরু কৃষ্ণনগরের তথা বাংলার প্রাচীন জগদ্ধাত্রী মাতা বুড়িমার আবাহন শুরু হয় ।

২৫২ তম বর্ষে পদার্পন করেছে নদিয়ার কৃষ্ণনগরের অন্যতম জাগ্রত জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমার পুজো। সারা নদিয়া বাসীর আবেগ এবং ভক্তির অন্যতম পিঠস্থান বুড়িমা মন্দির। ভক্তদের মনবাঞ্ছা পূরণ করেন বুড়িমা এমনি বিশ্বাস আপামর ভক্তবৃন্দের। একটা বছর অপেক্ষার শেষে অবশেষে বুড়িমা পুজো পাবেন তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো কমিটির তরফে জানানো হয় যেহেতু নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম নদিয়ার কৃষ্ণনগরের তার রাজবাড়ীতে(Rajbari) জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন ঠিক তার পর থেকেই নদিয়ার কৃষ্ণনগর চাষা পাড়া বুড়িমা মন্দিরও স্থাপিত হয় ।সেই দিন থেকে আজও চিরাচরিত নিয়ম মেনে মাতৃ আরাধনা করা হয়। এই বুড়িমা পুজোকে কেন্দ্র করে সারা বছর মানুষ অপেক্ষা করে থাকেন বলেই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। আনুমানিক আট থেকে দশ কেজি সোনার গহনা তৎসহ রুপোর গহনা সমেত দেবী মূর্তি সুসজ্জিত হয় বলেই জানান পূজো কমিটির সম্পাদক। তিনি বলেন, সাধারণ মানুষের সাহায্যার্থেই আজ বুড়িমা মন্দির প্রাণবন্ত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে।

তবে তারা আরো জানান বুড়িমার ভোগ নেওয়ার জন্য সাধারণ মানুষের ঢল নামে চোখে পড়ার মতো। বুড়িমার এই ভোগ ভক্তগণ অমৃতের সঙ্গে তুলনা করে তার স্বাদ আস্বাদন করেন এবং তার মনবাঞ্ছা মায়ের কাছে জানিয়ে যান। তবে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকে এবং আজও চিরাচরিত নিয়ম মেনে ভক্তদের কাঁধে করেই নিরঞ্জনের পথে রওনা দেন কৃষ্ণনগরের বুড়িমা(Krishnanagar Burima)। তবে নিয়ম মেনে এখনও নবমীর দিনই মাতৃ পূজা হয়ে থাকে এবং সেই দিনই সপ্তমী থেকে দশমী পুজো সম্পন্ন করা হয় একেবারে বৈদিক নিয়ম মেনে। এখন শুধু সময়ের অপেক্ষা তারপরে ভক্তদের সামনে দেখা দেবেন বুড়িমা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২