সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ ৫ বছর ধরে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা প্রতিবাদে সরব হয়। প্রতিবেশীদের অভিযোগ সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ ঐ ব্যক্তি তার মেয়েকে ফের ধর্ষণ করার চেষ্টা করলে এলাকাবাসী হাতেনাতে পাকড়াও করে এবং অসংলগ্ন অবস্থায় ধরা পড়ে বাবা। ঘটনায় প্রতিবেশীদের তরফে নদিয়ার কৃষ্ণনগর(Krishnanagr) কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকা থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতের বিরুদ্ধে পক্সো মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পেশ করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঘরের মধ্যে প্রথমে নিজের সব মেয়েকে ধর্ষণ করতে যায় বাবা। গত পাঁচ বছর ধরে ওই সৎ মেয়ের উপর লালসার অত্যাচার চালাচ্ছিল তাঁর বাবা। সপ্তাহে একাধিক বার যখনই ওই বাবার ইচ্ছে হতো সে তার মেয়েকে ধর্ষণ করত। সোমবার রাতেও ঘরের মধ্যে ধর্ষণের চেষ্টা করলে সৎ মেয়ে বাইরে ছুটে বেরিয়ে আসে। এরপর শীতের রাতে খোলা উঠোনে মেয়েকে নগ্ন(Nacket) করে ধর্ষণের জন্য যখন চেষ্টা চালাচ্ছে সেই সময় সব মেয়ের আর্তনাদে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। হাতেনাতে বাবাকে নগ্ন অবস্থায় ধরে ফেলেন তারা। পাড়া-প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, এর আগে ওই সৎ মেয়েটি একাধিক জনকে তার ওপর যে শারীরিক অত্যাচার হয় সেই কথা। জানিয়েছিল। পাড়া-প্রতিবেশীরা, হাতেনাতে প্রমাণ সহ ধরার অপেক্ষা করছিল। প্রায় প্রতি রাতে লালসার শিকার হয়ে ওই সৎ মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছিল।

প্রতিবেশীদের পরামর্শ অনুযায়ী সোমবার রাতে তার বাবা মেয়েটিকে নগ্ন করে ধর্ষণ করতে গেলে সে চিৎকার করে শীতের রাতে খোলা উঠানে বেরিয়ে আসে। বাবা ডিও নগ্ন অবস্থায় তার মেয়ের পেছনে ছুটে বাইরে বেরিয়ে এসে তাকে কোলে করে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় প্রতিবেশীরা সদর দরজার খুলে উঠোনে প্রবেশ করে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। এই নারকীয় ঘটনায় ধৃত বাবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে পাড়া-প্রতিবেশীরা। পুলিশ ওই নাবালিকার গোপন জবানবন্দী আদালতে গ্রহণ করানোর প্রক্রিয়া শুরু করেছে। নাবালিকার মেডিকেল টেস্ট (Medical Test)করানো হয়েছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ