কৃষ্ণনগরের তরুণীর মৃত্যুর ঘটনায় নয়া মোড়, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীয়া জেলার(Nadia District) কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপারের অফিসের কাছে এক তরুণীর অর্ধনগ্ন এবং অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনার(Krishnanagar Girl death incident) পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার পরিস্থিতি। প্রথমে ওই তরুণীর পরিচয় জানতে না পারা গেলেও পরবর্তীতে মেয়েটির লাশ চিহ্নিতকরণের কাজ সম্ভব হয়েছে তরুণীর বাবা-মা দেহ দেখে নিজেদের মেয়েকে চিনতে পারেন। কি কারণে ওই তরুণীর এমন নৃশংস পরিণতি তা খতিয়ে দেখছে পুলিশ(Krishnanagar Local Police)। আপাতত থানায় ধর্ষণ ও খুনের(Rape And Murder Case) অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। প্রেম জনিত ঘটনাকেই মৃত্যুর প্রাথমিক অনুমান হিসেবে ধরা হয়। সেই মর্মে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিক রাহুল বোসকে।

আরও পড়ুনঃ রাগের মাথায় জামাইয়ের বুকে ছুরি বসিয়ে দিলেন শ্বশুর, তুমুল চাঞ্চল্য জলপাইগুড়িতে

চাঞ্চল্যকর এই ঘটনা আদতে আত্মহত্যা নাকি খুন সেই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে উঠে এল আরও এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ প্রেমিকের সঙ্গে তাঁর ব্রেক-আপ হয়। উভয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছিল মনোমালিন্য। এরপরই ওই তরুণী নিজে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। পাশের পুজো মণ্ডপ থেকে কেরোসিন তেল ও দেশলাই কাঠি জোগাড় করে ওই তরুণী, অনুমান পুলিশের। এখনও পর্যন্ত তদন্তের ভিত্তিতে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। কল্যাণীর JNM হাসপাতালে নির্যাতিতার ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্টে শুধুমাত্র দেহ দগ্ধ হওয়ার ঘটনাকেই মৃত্যুর আসল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আসেনি। ফলে ধর্ষণের বিষয়টি একেবারে উড়িয়ে দিতে নারাজ তরুণীর বাবা-মা।

এছাড়াও মৃতার বাবা-মা জানিয়েছেন, মেয়ের মৃত্যুর পর থেকেই তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই মর্মে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আবেদনও জানিয়েছেন নির্যাতিতার মা। এমনকি পুলিশের বিরুদ্ধে তাঁর বিস্ফোরক অভিযোগ, একাধিক কাগজে সই করানোর জন্য চাপ দিতে থাকে পুলিশ। কাগজ না পড়িয়েই সই করানোর চেষ্টাও করা হয়েছে। ফলে মেয়ের সুবিচারের আশায় হাইকোর্টের দ্বারস্থ মা। অন্যদিকে জানা গিয়েছে, রাহুল নামের ছেলেটির সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলাপ ছিল তরুণীর। এই দুর্ঘটনায় রাহুল কোনওভাবে জড়িত কিনা সেই বিষয়েও চলছে তদন্ত।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা