কৃষ্ণনগর মংলাপাড়া বারোয়ারিতে দেবী কালী ‘মহাকালী মা’ নামে পরিচিত

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: সামনেই দীপান্বিতা অমাবস্যা। দুর্গাপুজোর পর এবার দেবীকালীর পূজার্চনায় মেতে উঠবে বঙ্গবাসী। সেরকমই নদিয়ার কৃষ্ণনগরে কালীপুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন কৃষ্ণনগরবাসী । কৃষ্ণনগর কালীপুজো উৎসবে বিশেষ নাম কৃষ্ণনগর মংলাপাড়া বারোয়ারি(Krishnanagar Manglapara Baroari)। প্রায় ১০০ বছর ধরে শক্তি আরাধনা করছেন তারা। এখানকার দেবী কালিকা মহাকালী মা নামে পরিচিত। প্রায় ৩০ লক্ষ টাকার গহনায় সুসজ্জিত হন দেবী মা। প্রতি বছর তারা পূজা মণ্ডপে বিশেষ আকর্ষণ রাখেন।

সেরকম এবার তাঁদের ভাবনা আমেরিকার ইউনাইটেড স্টেট্(USA) ক্যাপলিটাল এর আদলে। কৃষ্ণনগরে কালী পুজোয় এই প্যান্ডেলটি সব থেকে উঁচু এবং বড়, এমনটাই দাবি উদ্যোক্তাদের। তবে এই পুজোয় তারা বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজও করে থাকেন। যেমন দুঃস্থ বাচ্চাদেরকে ক্লাবের উদ্যোগে বাস ভাড়া করে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় মাতৃ মূর্তি দর্শন করানো, তার সঙ্গে বিভিন্ন রকম ভাবে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে থাকেন পূজো মণ্ডপ থেকে পূজো উদ্যোগতারা।

এই পূজার আরেকটি বিশেষ আকর্ষণ গঙ্গা যাত্রা। কৃষ্ণনগরে আর অন্য কোন বাড়ি বা ক্লাব করে না এমনটাই জানান পুজো কমিটির সদস্যরা। ভক্তদের জন্য বিশেষ কুপন করে ভোগের ব্যবস্থা থাকলেও সর্বসাধারণের জন্য থাকে পোলাও ভোগের ব্যবস্থা। হাতে মাত্র কয়েকদিন। এখন চলছে জোড় কদমে মন্ডপ শয্যার কাজ। তারপরেই অগণিত দর্শনার্থীর পদধূলি পড়বে এই পূজা মন্ডপে এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের।

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার