দাবা ঘোরার উপর উপবিষ্ট কৃষ্ণনগর রাজবাড়ির মা জগদ্ধাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চিরাচরিত ঐতিহ্য ও প্রথা মেনে আজও সাড়ম্বরে পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের রাজ বাড়ির মা জগদ্ধাত্রী। রাজ্যপাটের দিন কবে শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা, সেই রীতি-নীতি। রাজবাড়ীর(Rajbari) জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর। রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর একটি ইতিহাসও রয়েছে।

কৃষ্ণনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করেন। তবে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুজোর উৎপত্তি বলে সকলেই জানেন। তাই আজও রীতি ও প্রথা অনুযায়ী কৃষ্ণনগরের সমগ্র বারোয়ারী পুজো উদ্যোক্তারা তাঁদের প্রতিমা নিয়ে রাজবাড়ী স্পর্শ করে তারপরেই জলঙ্গী নদীতে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয়। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা অনন্য।

প্রতিমা অনেকটাই ভিন্ন। কৃষ্ণনগর রাজবাড়ির(Krishnanagar Raj Bari) জগদ্ধাত্রী সিংহের বদলে দাবা ঘোড়ার উপর উপবিষ্ট থাকেন। প্রতিমা দেখতেও একেবারে অনন্য। আর সব প্রতিমার চেয়ে আলাদা। তাই কৃষ্ণনগরে এসে কেউ রাজবাড়ী স্পর্শ না করে চলে যায় না। যেহেতু রাজবাড়ী থেকেই এই জগদ্ধাত্রী পূজার উৎপত্তি বলে জানা যায়।এদিকে,মালদহের বামনগোলা ব্লকের গাংগুরিয়া শ্রী শ্রী সারদাতীর্থম আশ্রমে মহা সমারহে জগদ্ধাত্রীর মহা নবমী পুজা অনুষ্ঠিত হয় রবিবার সকালে। এদিন নয়টি শিশু কন্যাকে কুমারী রূপে পুজো করা হয়।জগদ্ধাত্রী পুজোর নবমীতে ন’টি জনগোষ্ঠীর নয়টি শিশু কন্যাকে দুর্গা রুপে গাঙ্গুরিয়া সারদা তীর্থম আশ্রমে পুজো করা হয়।

বামনগোলা ব্লকের(Bamongola Block) গাঙ্গুরিয়া শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমের রজতজয়ন্তী বর্ষে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত জগদ্ধাত্রী মায়ের পুজো চলবে । এবারের আকর্ষণ নয় জনগোষ্ঠীর নয়টি শিশু কন্যাকে দেবী রূপে পুজো ।আশ্রমের তরফে জানানো হয় আশ্রম প্রতিষ্ঠার শুরু থেকে এখানে জগদ্ধাত্রী পুজো হয়। লাভলি রায়, যূথিকা হাসদা, সৃজা বিশ্বাস, অঙ্গনা কর্মকার, তৃষা প্রামাণিক, তৃষা রবিদাসের মতো বিভিন্ন সম্প্রদায়ের কুমারী মেয়েদের দুর্গারূপে পুজো করা হয়।এদের প্রত্যেকের বয়স ছয় থেকে সাত বছর। এই পুজো দেখতে বিভিন্ন এলাকা কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২