কুলতলিতে চায়ের দোকানে তৃণমূল কর্মীকে গুলি ও বোমা ছুঁড়ে আক্রমণ দুষ্কৃতিদের

Share:

নিজস্ব প্রতিনিধি কুলতলি: কুলতলিতে শুট আউট। লোডশেডিং করে হিন্দি ফিল্মের কায়দায় চায়ের দোকানে বসে থাকা তৃণমূল কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতিদের হামলা। একের পর এক গুলি ছোড়া হয়। ফাটানো হয় একাধিক বোমা। গুলি ও বোমার ঘায়ে আহত তৃণমূল কর্মী সেলিম(Salim)। এলাকায় বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতিরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলিতে তৃণমূল কর্মীকে গুলি ছুঁড়ে খুনের চেষ্টা। রবিবার চায়ের দোকানে(Tea Stall) সন্ধ্যেবেলা যখন বসেছিলেন তিনি সেই সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় ।সেই সুযোগে তার ওপরে অন্ধকারের সুযোগ নিয়ে গুলি ও বোমা নিয়ে আক্রমণ করা হয়।

আহত তৃণমূল কর্মী সেলিম হাসপাতালে ভর্তি। তার বুকে ও পিঠে গুলি এবং বোমার আঘাত লেগেছে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। লক্ষী পুজোর আগের দিন কুলতলিতে(Kultali) তৃণমূল নেতার ওপর এই হামলার ঘটনায় উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। কারা এই হামলা চালিয়েছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীরা সংখ্যায় একাধিক জন ছিল বলে পুলিশ জানতে পেরেছে।

এই আক্রমণের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় হায়দার আলী সহ একাধিক জনের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীরা এই হামলার ঘটনা চালিয়েছে বলে অভিযোগ এনেছে। পুলিশ যে চায়ের দোকানে ওই তৃণমূল কর্মী বেঞ্চিতে বসেছিলেন সেই ঘটনাস্থল তদন্তের স্বার্থে ঘিরে দিয়েছে।কারা এই হামলার ঘটনায় যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আহত তৃণমূল কর্মী সেলিমের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?