ঘুরপথে বিজেপির হাত শক্ত করার পথে কুড়মি নেতারা

কুড়মিদের সমর্থন বিজেপির দিকে। কুড়মিদের নির্দল প্রার্থীকে সমর্থন জানাবে বিজেপি। ভোটের পরে তাঁরা যোগ দেবেন পদ্মশিবিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিলে সুর মেরা তুমহারা। একই সুরে গাই গান মোরা। সেই গান শোনা যাচ্ছে বিজেপি(BJP) আর কুড়মি নেতাদের(Kurmi Leaders) গলায়। রাজ্যের পঞ্চায়েত ভোটে কুড়মিরা কাকে সমর্থন করবে তা নিয়ে ওই আদিবাসী জনগোষ্ঠীর নেতারা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন। একদলের অভিমত ছিল সরাসরি বিজেপিকে সমর্থন করা, অন্য পক্ষের দাবি ছিল নিজেদের প্রার্থী দাঁড় করাবার। এই দুই মতের বিবাদ মেটাতে এখন কুড়মি সমাজের মাথারা ঠিক করেছেন, পঞ্চায়েত ভোটে(Panchayat Election) তাঁরা কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন করবেন না। প্রয়োজনে নির্দল প্রার্থী(Independent Candidate) তাঁরা দাঁড় করাবেন। বিজেপিও কিন্তু জানিয়েছে, যেখানে সরাসরি তাঁদের প্রতীকে কেউ প্রার্থী হতে চান না বা যেখানে তাঁদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই সেখানে তাঁরা নির্দল প্রার্থী দেবেন বা সেখানকার নির্দলপ্রার্থীদের কেউকে সমর্থন জানাবেন। অর্থাৎ দুইয়ে দুইয়ে চার। কুড়মিদের সমর্থন বিজেপির দিকে।

আরও পড়ুন পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে হাজার কিমি রাস্তা নির্মাণ শেষ

এদিন অর্থাৎ সোমবার আদিবাসী কুড়মি সমাজের মূল মাথা অজিতপ্রসাদ মাহাতো পুরুলিয়ায় এক সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই তাঁরা সমর্থন দেবেন না। তাদের প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন না আদিবাসী কুড়মি সমাজের কোনও প্রতিনিধি। এমনকী নিজেদের বাড়িতে ভোটের প্রচারে দেওয়াল লিখনও করতে দেবেন না। আদিবাসী কুড়মি সমাজের যাঁদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য আবেদন জানানো হবে ‘কুটুম কুটমালি ভায়াদি হামদমি’র মধ্যে দিয়ে। অজিত প্রসাদ মাহাতো এদিন জানিয়েছেন, ‘আমাদের আদিবাসী কুড়মিদের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল অপমান করেছে। আমরা ঠিক করেছি, কোনও স্বীকৃত রাজনৈতিক দলকেই সমর্থন দেব না। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের গিয়ে বোঝাব। মিষ্টি নিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝাব যে যারা আমাদের অপমান করছে, তাদের হয়ে কেন লড়বে?’ তবে তিনি এও জানান, কেউ নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চাইলে কোনও আপত্তি নেই। আর এখানেই ওয়াকিবহাল মহলের ধারনা অজিত আদতে বিজেপিকে সমর্থনের কথাটাই ঘুরপথে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন।

আরও পড়ুন দেশের থেকেও বাংলায় বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির Gross Enrollment Ratio

কীভাবে সমর্থন? কুড়মি সমাজের অনেকেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন আর সেই সব নির্দল প্রার্থীকে সমর্থন জানাবে বিজেপি। যার অর্থ, মিলে সুর মেরা তুমহারা। সামনা সামনি হাতেহাত মেলাতে অসুবিধা, তাই পর্দার পিছনে সব হিসাব কিসসা। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সরাসরি বিজেপিকে জানানো হচ্ছে না, কিন্তু ঘুরপথে বিজেপির সমর্থন নিয়ে প্রার্থী দাঁড় করানো হবে। আর যেহেতু তাঁরা নির্দল প্রার্থী তাই জিতে তাঁরা অনায়সে বিজেপিতে যোগদান করতেই পারেন। সারা দেশে যা চলছে তা বাংলায় হতে অসুবিধা কোথায়।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের