বুনো হাতির দলকে এলাকা ছাড়া করল লালু, ভাইরাল হল ভিডিও

জঙ্গলের ডাডরা, মালসা, পুরন্ডি এইসব ঘাস খেতে-খেতে বুনো হাতিদের অরুচি ধরে গিয়েছে বললেই চলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিস্তা নদীর পারে বিঘের পর বিঘে জমিতে ভুট্টা চাষ হয়েছে। জঙ্গলের ডাডরা, মালসা, পুরন্ডি এইসব ঘাস খেতে-খেতে বুনো হাতিদের অরুচি ধরে গিয়েছে বললেই চলে। তাই রাত হলেই নিজেদের ছানাদের সঙ্গে করে নিয়ে বৈকন্ঠপুর জঙ্গল ছেড়ে ডিনার তথা রাতের খাওয়া সারতে তিস্তা পারে এসে হাজির হয় বুনো হাতির দল। শুধু ডিনারই নয়, সকালে ব্রেকফাস্ট সেরে তারা আবার তাদের করিডর ধরে মর্নিং ওয়াক করতে করতে ফিরে যায় বৈকন্ঠপুর জঙ্গলে। শনিবার সকালেও ঠিক তেমনটাই হয়েছিল।

এদিন সাত সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বোদাগঞ্জ ভ্রামরী দেবী মন্দির সংলগ্ন এলাকা ধরে বুনো হাতির দল জঙ্গলে ফিরে যাচ্ছিল। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমায়। কেউ কেউ আবার সেই মনোরম দৃশ্য মোবাইল বন্দী করতে থাকে।

সেই সময় হঠাৎ দেখা যায় যে বোদাগঞ্জ এলাকার লালু নামে একটি পথ কুকুর হাতির দলকে তাড়া করে। কুকুরের তাড়া খেয়ে তড়িঘড়ি হাতির দল এলাকা ছাড়ে। ঘটনার ভিডিও অনেকেই মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়েন। আর মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর রাতারাতি নায়ক বনে যায় লালু।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২