আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দার্জিলিং-কালিম্পঙে ভারী বৃষ্টিতে নামল ধস, বন্ধ যানচলাচল

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গে অবিরাম চলছে বৃষ্টি। আর এরজেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে , টানা বৃষ্টির কারণে ধস নামল দার্জিলিংয়ের লিকোভিডের কাছে। আর তাতে বন্ধ হয়ে গিয়েছে  ১০ নম্বর জাতীয় সড়ক। এরফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শিলিগুড়ি থেকে সিকিম এবং  কালিম্পং।

বর্তমানে এই ভূমিধসের জেরে বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছেন। অন্যদিকে কালিঝোরায় এনএইচপিসি বাংলো সংলগ্ন এলাকায় গাছ পড়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এরফলে তিস্তাবাজার থেকে মেল্লি হয়ে দার্জিলিং যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে প্রশাসনের তরফে  তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদ যাওয়ার সরে যেতে বলা হয়েছে। কারণ, লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা। মঙ্গলবার রাতের বৃষ্টিপাত তিস্তার ভয়াবহতা আরও বেড়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, জলস্তর বৃদ্ধি পাওয়ায় তিস্তাবাজার সংলগ্ন ডেওগ্রাম এলাকাতেও জল বাড়ছে। বর্তমানে সেখানে বানভাসি অবস্থা।

অন্যদিকে লাগাতার বৃষ্টিতে  সিকিমের অন্যতম পর্যটনকেন্দ্র মেঙ্গলি, ইয়াংগাং, নামচি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী বেশ কয়েকদিন  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে সতর্কতা।  এই আবহে পরিস্থিতি যাতে ভয়াবহতা আকার না নেই সেইজন্য  তিস্তা সংলগ্ন এলাকার দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ