চুঁচুড়ায় প্রেমিকাকে খুনের মামলায় অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : পাড়ার মোড়ের মাথায় প্রেমিকাকে গলা কেটে খুন করে হইচই ফেলে দিয়েছিলেন প্রেমিক।২০২০ সালের সেই ঘটনার সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। অভিযুক্ত সুশান্ত মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন বিচারক।

গত মঙ্গলবার সুশান্তকে দোষী সাব্যস্ত করেছিলেন চুঁচুড়া অতিরিক্ত জেলা দায়েরা আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। শুক্রবার সাজা শোনালেন বিচারক।এদিন সুশান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি দশ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক।

এদিন আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে মৃতার স্বামী দীপঙ্কর দে জানান, ‘আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল সুশান্ত। ভুল বুঝতে পেরে তাঁর স্ত্রী ফিরেও এসেছিল। সেই রাগেই প্রতিশোধ নিতে এই পাশবিক কাজ করেছে সুশান্ত। ওর সাজায় আমি খুশি।‘ এদিন আদালতের রায় ঘোষণা হওয়ার পর সরকারি আইনজীবী জানান, ‘দীপঙ্করের স্ত্রী ছবির সঙ্গে সম্পর্ক ছিল সুশান্তর। স্বামীকে ছেড়ে একবার সে প্রেমিকের কাছে গিয়েছিল। কিন্তু করোনার সময় সে ফিরে আসে। খুনের দিন স্বামীর সঙ্গে জুতো কিনতে বেরিয়েছিল ছবি। তখনই জেলাশাসকের দফতরের সামনে ছুবি নিয়ে হামলা চালায় সুশান্ত।‘ উল্লেখ্য, ছবিকে খুন করার পর পালিয়ে যায় সুশান্ত। পরে চুঁচুড়ায় অন্নপূর্ণা ঘাট সংলগ্ন নির্মীয়মাণ স্টেডিয়াম থেকে সুশান্তকে গ্রেফতার করা হয়।এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয় সুশান্তের বিরুদ্ধে।

 

 

 

 

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান