শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথকে খুনের অভিযোগে গ্রেফতার আরও এক

Share:

May 21, 2026 8:22 am
ফলতায় পুনর্নির্বাচন

সকাল ৭টা থেকে ফলতায় শুরু হয়েছে ভোটগ্রহণ। ২৮৫টি  ভোটকেন্দ্রে চলছে ভোট।  বিভিন্ন বুথে সকাল থেকে ভোটারদের লাইন দেখা গিয়েছে। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন ভোটাররা। আগামী রবিবার ফল ঘোষণা।

May 21, 2026 9:14 am
দিল্লিতে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী৷ এদিন সকালে বেলুড় যাওয়ার কথা রয়েছে তাঁরা। সেখান থেকে দুর্গাপুরে যাবেন তিনি। সেখানে একটি বৈঠক সেরে অন্ডাল থেকে সরসরি দিল্লি চলে যাবেন তিনি। 

May 21, 2026 9:59 am
ফলতার পুনর্নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ
May 21, 2026 10:01 am
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ ফলতা
May 21, 2026 10:25 am
ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সির সূর্য দে গ্রেফতার
May 21, 2026 10:38 am
বেলুড় মঠে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বেলুড় মঠে পা রাখলেন শুভেন্দু অধিকারী। তাঁকে দেখতে ভিড় করেছেিলেন বহু মানুষ।

May 21, 2026 10:47 am
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পুলিশ। সেই অভিযানেই গ্রেফতার হয়েছেন তিন দুষ্কৃতী।

May 21, 2026 11:05 am
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী। স্বামী গৌতমানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। বেলুড় মঠের তরফে মুখ্যমন্ত্রীকে বই উপহার দেওয়া হয়। শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয় তাঁকে। 

May 21, 2026 11:44 am
ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ির মণ্ডলঘাট

প্রবল ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি লাগোয়া মণ্ডলঘাট।একাধিক কাঁচা বাড়ির চাল উড়ে গিয়েছে, দেওয়াল ধসে পড়েছে। ভেঙেছে গাছও। রেললাইনের উপরে গাছ পড়েছে, ছিঁড়েছে বিদ্যুতের তার। 

May 21, 2026 11:46 am
ফলতার পুনর্নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪২.৮৩ শতাংশ
May 21, 2026 11:50 am
বাসে চেপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বাঁকুড়ার জেলাশাসক-সহ আধিকারিকরা 

জ্বালানি সাশ্রয়ের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হয়েছে। এবার রাজ্যের মুখ্যসচিবের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার বাঁকুড়া জেলার DM, ADM, SDO ও ২২ টি ব্লকের বিডিওরা বাসে চেপে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আসেছেন। 

May 21, 2026 8:28 am
দিল্লিতে আজ উচ্চপর্যায়ের বৈঠকে মোদি

বিদেশ সফর শেষে আজ, বৃহস্পতিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই দিল্লিতে মোদি করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। একগুচ্ছ নির্দেশ দেওয়ার কথা রয়েছে মোদির। সঙ্গে মন্ত্রিসভার রদবদল করবেন তিনি। এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

May 21, 2026 1:00 pm
কলেজ-বিশ্ববিদ্যালয়েও বাধ্যতামূলক ইউনিফর্ম, যোগী রাজ্যে বড় সিদ্ধান্ত
May 21, 2026 1:00 pm
হাওড়ায় প্রশাসনিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
May 21, 2026 1:01 pm
২৩৩ পয়েন্ট পড়ল সেনসেক্স
May 21, 2026 1:26 pm
হাওড়া শহরের প্রাথমিক চাহিদা পূরণ করা হবে : মুখ্যমন্ত্রী
May 21, 2026 1:28 pm
পরিশুদ্ধ পানীয় জল, নিকাশি, নাগরিক পরিষেবার দিকে নজর দিতে হবে: মুখ্যমন্ত্রী
May 21, 2026 1:31 pm
অনুপ্রবেশকারীদের ফেরৎ পাঠাতে হবে : মুখ্যমন্ত্রী
May 21, 2026 2:04 pm
ফলতার পুনর্নির্বাচনে ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৪৩ শতাংশ
May 21, 2026 2:10 pm
আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্দেশ হাইকোর্টের
May 21, 2026 3:05 pm
আরও এক মাস রাজ্যেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
May 21, 2026 3:22 pm
আরজি কর তদন্তে ৩ সদস্যের নতুন সিট গঠনের নির্দেশ
May 21, 2026 4:04 pm
দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

৫ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। হাওড়ার বৈঠক শেষ করেই তিনি চলে এসেছেন দুর্গাপুরে। এখানে বৈঠক শেষ করে অন্ডাল থেকে সোজা চলে যাবেন দিল্লিতে। 

May 21, 2026 4:16 am
ফলতার পুনর্নির্বাচনে দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.০৩ শতাংশ
May 21, 2026 4:26 pm
ইবোলা সতর্কতা

কঙ্গো, উগান্ডা, দক্ষিণ সুদানের মতো দেশ থেকে ভারতে আসা নাগরিকদের ইবোলা রোগের বিষয়ে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

May 21, 2026 5:43 pm
ফলতার পুনর্নির্বাচনে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৮৬.১১ শতাংশ
May 21, 2026 9:27 pm
NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের