Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গরুর গাড়িতে চেপে প্রচারে বেরিয়ে নজর কাড়লেন আরামবাগের তৃণমূল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি : সাধারণত হুট খোলা গাড়িতে চেপে বা কখনও কখনও পায়ে হেঁটে ভোটের সময় প্রচার সারতে দেখা যায় প্রার্থীরা। কিন্তু এবারে সম্পূর্ণ স্রোতের বিপরীতে হেঁটে একেবারে অভিনব কায়দায় প্রচার সারলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। গরুর গাড়িতে চেপে প্রচার সারলেন তিনি।

এদিন গোঘাট ২ নম্বর ব্লকের গাজীপুরে প্রচার করতে গিয়েছিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। গরুর গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি। কিন্তু কেন গরুর গাড়িতে করে প্রচার করলেন মিতালি বাগ। এই প্রশ্নের উত্তরে আরামবাগের তৃণমূল প্রার্থী জানান, যেভাবে পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষ গাড়িতে চেপে বাইরে বেরোতে ভয় পাচ্ছে। সামান্য মোটরবাইক, স্কুটি চালাতে গিয়ে যে পরিমাণ তেল খরচ হচ্ছে, তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন গাড়ি নিয়ে বেরোনো তাঁর পক্ষেও সম্ভব হচ্ছে না। তাই গরুর গাড়িকে বেছে নিয়েছেন প্রচারের কাজে যাওয়ার জন্য।

এর আগে তুমুল বৃষ্টি মাথায় নিয়েই প্রচার সারেন আরামবাগের তৃণমূল প্রার্থী। কুমারগঞ্জ, বেঙ্গাই ও কামারপুকুরের বিভিন্ন এলাকায় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারেন মিতালি বাগ। সম্প্রতি ট্রাক্টর নিয়ে প্রচারে বেরিয়েছিলেন আরামবাগের এই কৃষক পরিবারের মেয়ে। এবার গরুর গাড়িতেই সওয়ার হন তিনি। উল্লেখ্য, গত লোকসভা ভোটে এই আরামবাগ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন অপরূপা পোদ্দার। তবে এবারের লোকসভা ভোটে অবশ্য তাঁকে প্রার্থী করা হয়নি। অপরূপার বদলে নতুন একজনকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের