আমির সঙ্গীর খোঁজে জারি লুক আউট নোটিশ

কয়েকটি সিমবক্স বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সমস্ত সিমগুলির সঙ্গে ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। জানা যাচ্ছে, স্বয়ংক্রিয় ভাবে ওটিপি তৈরি হতো।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেমিং ও ডেটিং অ্যাপ প্রতারণা চক্র চালিয়ে গ্রেফতার হয়েছে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খান। অধরা তার সঙ্গী শুভজিৎ শ্রীমানি। গোয়েন্দা সূত্রে খবর, শুভজিৎ দুবাইয়ের ব্যবসায়ী। বিদেশ থেকেই চালাত এই প্রতারণার কারবার।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে যে ঠিকানা দেওয়া ছিল,  তা ভুয়ো। তবে সেক্টর ফাইভেই রয়েছে আমির চক্রের ঝাঁ চকচকে অফিস। পুরো অফিস জুড়ে এসিও আছে। তবে ওই অফিসে নেই কোনও কর্মী। অটোমেটিক ভাবে সেই অফিস চলছে। মানুষ ছাড়াই চলছে ল্যাপটপ, ডেস্কটপ। সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে বিদেশ থেকে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, অফিসের সার্ভার রুম থেকে বেশ কয়েকটি সিমবক্স বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সমস্ত সিমগুলির সঙ্গে ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। জানা যাচ্ছে, স্বয়ংক্রিয় ভাবে ওটিপি তৈরি হতো। তারপর সেই ওটিপি চলে যেত সিস্টেমে। আর বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হতো ব্যাঙ্ক লেনদেন। সমস্তটাই হতো অনলাইনে।

এদিকে, এই কাণ্ডে সোমা নস্কর গ্রেফতার (ARREST) হয়েছে আগেই। তার অ্যাকাউন্টেই টাকা ঢুকত বিদেশ থেকে। সেই টাকা আমির খান সহ বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হতো বিভিন্ন সময়ে। উল্লেখ্য, সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। গ্রেফতার করা হয়েছে রাহুল পাল, প্রসেনজিৎ সরকার, প্রতীর বাজবেই, সমিত মণ্ডলকেও। তবে এখনও অধরা আমিরের অন্যতম সঙ্গী শুভজিৎ। তার খোঁজেই জারি করা হয়েছে লুকআউট সার্কুলার নোটিশ।

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন