ভেসেলে ব্রেক ফেল, চালক- খালাসি সহ তলিয়ে গেল বালি বোঝাই লরি

নদীতে বালি বোঝাই লরি পড়ে যায় চালক ও খালাসী নিয়েই। সূত্রের খবর, প্রায় ৩০ ফুট নিচ পর্যন্ত তলিয়ে যায় লরিটি। আটকে থাকে লরির চালক ও খালাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বালি (SAND) বোঝাই একটি লরি (TRUCK) তলিয়ে গেল নদীতে। ব্রেক ফেল করেই এই মর্মান্তিক ঘটনা বলে জানা গিয়েছে। লরিতেই ছিলেন চালক ও খালাসি। ভাগীরথী নদীতে (RIVER)  ভেসেল থেকে লরি তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কালনা ঘাটের ঘটনা। তৎপর ফেরিঘাট কর্মীরা।

সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালনা ঘাটে। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি (CCTV) ক্যামেরায়। জানা গিয়েছে, আসানসোল থেকে চাকদহতে বালি নিয়ে যাওয়ার জন্য ভাগীরথী নদী পার করতে লরিটি আসে কালনা ঘাটে। ভেসেলে লরি তুলতে গেলে হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। নদীতে বালি বোঝাই লরি পড়ে যায় চালক ও খালাসী নিয়েই। সূত্রের খবর, প্রায় ৩০ ফুট নিচ পর্যন্ত তলিয়ে যায় লরিটি। আটকে থাকে লরির চালক ও খালাসী।

ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুক্ষণ আটকা থাকার পরে লরির দরজা খুলে বেরিয়ে আসেন চালক ও খালাসী। তৎপর ফেরিঘাট কর্মীরা ওই লরির চালক ও খালাসীকে টেনে ভেসেলে তোলেন। জানা গিয়েছে, তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হচ্ছে।

এরপর ফেরিঘাট থেকে খবর দেওয়া হয় কালনা থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ (POLICE)। সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফেরিঘাট। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ সূত্রের খবর, চালক ও খালাসীকে আটক করেছে পুলিশ। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।  করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে চালকের নাম শাহবার হোসেন মণ্ডল।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!