শীতলা মায়ের স্নানযাত্রায় জনপ্লাবন, উত্তর হাওড়ায় ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের

প্রতিবছরের মতো এ বারও জনজোয়ার! মাঘী পূর্ণিমা উপলক্ষে উত্তর হাওড়ার সালকিয়ায় শীতলা মায়ের ঐতিহ্যবাহী স্নানযাত্রা এ বারও পরিণত হল বিশাল জনসমাগমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছরের মতো এ বারও জনজোয়ার! মাঘী পূর্ণিমা উপলক্ষে উত্তর হাওড়ার সালকিয়ায় শীতলা মায়ের ঐতিহ্যবাহী স্নানযাত্রা এ বারও পরিণত হল বিশাল জনসমাগমে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েচ উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকা। ঐতিহ্যবাহী শীতলা মায়ের উৎসব এই অঞ্চলের একটি জনপ্রিয় উৎসব। শীতলা মায়ের স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২৫০ বছরের বেশি পুরোনো এই স্নানযাত্রায় প্রতি বছরই স্থানীয় মন্দির ও গৃহস্থের বাড়ি মিলিয়ে প্রায় ১৩০টির বেশি শীতলা মূর্তি অংশ নেয়। গতকাল এই স্নানযাত্রা ঘিরেই তুলকালাম। প্রতি বছর রাজ্যের কোনে কোনে থেকে শীতলা মায়ের পুজোর জন্যে ভিড় জমান ভক্তরা। শ্রী অরবিন্দ রোড সংলগ্ন বড় শীতলা মায়ের মন্দিরকে কেন্দ্র করে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব ঘিরে ভক্তদের উন্মাদনা চরমে থাকে। জাতি-ধর্ম নির্বিশেষে এই উৎসবে অংশ নেন আম জনতা।

যার ফলে সালকিয়া, বেলগাছিয়া, জিটি রোড, বেনারস রোড, জেএন মুখার্জি রোড, ধর্মতলা রোড-সহ সমস্ত রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। এ বছরও শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে সকাল থেকে মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় ভয়াবহ আকার নেয়। এমনকি গতকাল সন্ধ্যার পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে, গোলাবাড়ি পিলখানা এলাকা থেকেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। যা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসকদের। ড্রোণ উড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে। যাত্রী থেকে শুরু করে অফিস ফেরৎ নিত্যযাত্রী রা চরম দুর্ভোগে পড়েন। কেননা বাস, অটো, রিক্সা, ট্যাক্সি সব বন্ধ হয়ে যায়। যার ফলে অসংখ্য মানুষকে কয়েক কিলোমিটার পথ হেঁটেই গন্তব্যে যেতে হয়। 

এই সময় শুধু বড় শীতলা মায়ের মন্দির নয়, উত্তর হাওড়ার আরও ছ’টি শীতলা মায়ের মন্দিরেও ভক্তদের ঢল নেমে আসে। বিকেলের পর থেকে একে একে পালকিতে চেপে সমস্ত মন্দিরের শীতলা মায়েরা গঙ্গাস্নানের উদ্দেশে রওনা দেন। আর তা দেখতেই বিশাল ভিড় জমে। বাঁধাঘাট ও ফুলতলা ঘাটে মায়েদের পালকি নিয়ে যাওয়া হয়। বহু ভক্ত উপবাস রেখে, মায়ের চতুর্দোলায় কাঁধ দেন, দণ্ডি কেটে মনস্কামনা পূর্ণ করেন, এটাই এই পুজোর প্রধান বৈশিষ্ট্য। ভক্তদের জন্যে রাস্তার মোড়ে মোড়ে জলসত্র, খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়। কিন্তু বিপুল জনসমাগম সামলাতে নাজেহাল হতে হয় হাওড়া সিটি পুলিশকে। তাই সকাল থেকেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু হয়। পুলিশ, সিভিক ভলান্টিয়ার মোতায়েনের পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে পুলিশ ক্যাম্প বসানো হয়। 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ