এই মুহূর্তে

সবুজ সাথীর সাইকেলে চেপে সোনারপুরের অলি-গলিতে ভোট প্রচারে লাভলি মৈত্র

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে সোনারপুরে মজার ছবি। সবুজ সাথীর সাইকেলে চেপে নিজের বিধানসভা কেন্দ্রের প্রচার সারলেন অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী অরুন্ধতী বা লাভলী মৈত্র। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সোনার পুর দক্ষিণের তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি। ২০২১ সালে তৃণমূলের টিকিটে একই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তাই পুরোনো মুখকে এবারেও ভরসা করেছে রাজ্যের শাসকদল। প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। কেননা আর বেশিদিন বাকি নেই। আগামী ২৩ এবং ২৯ মার্চ দুই রবিবার দুই দফায় বাংলায় ভোট অনুষ্ঠিত হবে। ৪ মে ফলাফল ঘোষণা। ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণে প্রচারে ঝড় তুলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। শেষ দফার প্রচার চালাচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা করছেন। অন্যদিকে বিরোধী দলগুলিও পিছিয়ে নেই। জোরকদমে প্রচার চালাচ্ছে। নিয়মিত পশ্চিমবঙ্গে এসে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার প্রার্থীদের মধ্যে কেউ হেঁটে হেঁটে প্রচার সারছেন, আবার কেউ হুডখোলা গাড়িতে। তবে বিভিন্ন জেলায় প্রার্থীদের ভোট প্রচারের একেক রকম। কেউ ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের রান্নাঘরে ঢুকে তাঁকে সাহায্য করেছেন। আবার কেউ জামাকাপড় মেলে দিচ্ছেন। নানাভাবে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প সবুজ সাথীর সাইকেলে চেপেই সোনারপুর দক্ষিণ তথা নিজের ভোটকেন্দ্রে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

অভিনেত্রী তথা তৃণমূল বিধায়কের জনসংযোগের এমন পন্থায় মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর এলাকাবাসী। শনিবার (১১ এপ্রিল) তিনি সবুজ সাথীর সাইকেলে চেপে গোবিন্দপুর এলাকায় জনসংযোগ সারলেন। কখনও সাইকেলে করে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে, আবার কখনও চায়ের দোকানে বসে তাঁদের অভাব-অভিযোগ শুনতে দেখা গেল। পাশাপাশি এলাকার বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আশীর্বাদও নিলেন তিনি। পুরোপুরি ছুটির মেজাজে পাড়ায় পাড়ায় সাইকেলে চেপে ভোটের প্রচার সারলেন লাভলি মৈত্র। যা দেখে হতবাক হয়ে গেলেন এলাকার মানুষ। তাঁর কথায়, তিনি ৩৬৫ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে কাজ করেছেন এলাকায়। এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা দিয়েছেন। তাই সাধারণ মানুষ তাঁদের উপরে আস্থা রেখেছেন। এবারেও সেই আস্থা বজায় থাকবে। তাঁর এই জনসংযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর এই প্রচার কৌশল রাজ্যের রাজনীতিতেও আলাদা মাত্রা যোগ করেছে। তাঁর আত্মবিশ্বাস, এবারেও তৃণমূলই জয়লাভ করবে রাজ্যে।

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ