আবারও মালদা, মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন ফের প্রশ্নপত্র ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইংরাজি পরীক্ষার পর ফের মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্রের কোডগুলি blur করে ছবি তুলে ভাইরাল করে দেয় পরীক্ষার্থীরা। এই ঘটনার জেরে তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ। এই প্রশ্নফাঁসের ঘটনাটি ঘটেছে মালদায়।তবে পরীক্ষার্থীরা কোন স্কুলের পড়ুয়া তা এখনও পর্যন্ত জানা যায়নি।

গত ৩ রা জানুয়ারি ইংরাজি পরীক্ষার দিনও প্রশ্নফাঁসের ঘটনা ঘটে মালদায়। এদিন ৬জন পরীক্ষার্থীকে প্রশ্ন ফাঁসের ঘটনায় চিহ্নিত করেছে মধ্য শিক্ষা পর্ষদ। এরা মালদার এনায়েতপুর হাইস্কুলের(Enayatpur High School) পরীক্ষার্থী তথা ছাত্রছাত্রী।  অন্যদিকে প্রথম ভাষা বা বাংলার পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এই মালদা থেকেই ২ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। তাঁদের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরে তাঁদের গ্রেফতারও করা হয়। এই নিয়ে চলতি বছর মাধ্যমিকে  প্রায় ৮ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে বলে জানিয়েছে পর্ষদ।

যেহেতু প্রশ্নপত্রে আগে থেকেই QR Code রাখা হয়েছিল, তাই জানতে অসুবিধা হয়নি কোথা থেকে সেই প্রশ্ন ফাঁস হয়েছে আর তা কে করেছে।   গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনে বা তারও আগে প্রশ্ন ফাঁস হ্যে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সেই ঘটনার জেরে বার বার বিতর্কের মুখে পড়তে হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকেও। এবারে সেই প্রশ্ন ফাঁস ঠেকাতেও QR Code ব্যবহার চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্রে QR Code থাকবে। আর এই QR Code থাকার কারণেই এবার পর পর ৩ দিন মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হয়ে গেলেও কারা সেই কাজ করেছে তা দ্রুত চিহ্নিত করা যাচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হচ্ছে।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!