ক্লাসে সিঁদুর-দান বিতর্কের জেরে ইস্তফা ম্যাকাউটের সেই অধ্যাপিকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লাসের মধ্যে ছাত্রের সঙ্গে অধ্যাপিকার  মালাবদল এবং সিঁদুর দানের ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় । এরপর নানান বিতর্কে জড়িয়ে পড়েন অধ্যাপিকা। তাই এবার সেইসকল বিতর্কের জেরেই ইস্তফা দিলেন  নদিয়ার হরিণঘাটার ম্যাকাউটের মনস্তত্ত্ব বিভাগের ওই অধ্যাপিকা। ইতিমধ্যেই ম্যাকাউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ির কাছে তিনি পাঠিয়েছেন পদত্যাগপত্র । 

তবে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।  অধ্যাপিকার ইস্তফা নিয়ে ম্যাকআউটের  রেজিস্ট্রার জানিয়েছেন, ‘ আমরা ইস্তফাপত্রটি পেয়েছি। নিয়ম মেনে তা উপাচার্যের কাছে পাঠানো হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার একমাত্র উপাচার্যেরই আছে। ‘ এখন পর্যন্ত এই নিয়ে  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তীর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

উল্লেখ্য,  কিছুদিন আগে নদিয়ার হরিণঘাটার ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল । সেখানে দেখা যায়, শ্রেণীকক্ষের মধ্যে এক ছাত্রের সঙ্গে মালাবদল, সিঁদুরদান করতে দেখা যায় মনস্তত্ত্ববিদ্যা বিভাগের বিভাগের এক অধ্যাপিকা । আর এই ঘটনার পরেই   শুরু হয় বিতর্ক । ম্যাকাউট তদন্ত কমিটি গঠন করা হয়।   সেই রিপোর্টে বলা হয়,’ কোন নাটক বা পাঠ্যক্রমের জন্য নয় । বরং মজা করার জন্য তা করা হয়েছে। ‘  যদিও ওই অধ্যাপিকা দাবি করেন, কলেজের ‘অনুষ্ঠানের জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিল পড়ুয়ারা। বিয়ের দৃশ্যটি ওই নাটকেরই অংশ।  তবে তাঁর এই বক্তব্যের পরেও কোন লাভের লাভ হয়নি । এই আবহে এবার পদত্যাগ করলেন ম্যাকাউটের ওই অধ্যাপিকা । 

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ