মালবাজারে বন্ধ হয়ে যাওয়া জৈবসার কারখানায় চলছে অসামাজিক কাজকর্ম

কিন্তু এক বছর চলার পরেই বন্ধ হয়ে যায় এই কারখানা। ফলে কারখানা যাঁরা কাজ করতেন তাঁরা কাজ হারান। কারখানাটি তৈরি হওয়ার পর ভালই কাজকর্ম চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জৈবসার তৈরির কারখানার ভেতরে বসেছে নেশার অসামাজিক ঠেক। রাজ্যেই চলছে এমন অনাচার। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মালবাজার শহরের জৈবসার তৈরির কারখানা। আর এই বন্ধ গেটের ভিতরে আগাছার মাঝেই তৈরি হয়েছে অসামাজিক কাজকর্মের ঠেক। সূত্রের খবর, মালবাজারের ২ নম্বর ওয়ার্ডের মাল নদীর ধারে শ্মশান ঘাটের পাশে কয়েক বছর আগে মাল পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে তৈরি হয়েছিল এই জৈব সার তৈরির কারখানাটি।

যার পরিচালনার দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থার উপর। তাঁদের পরিকল্পনা ছিল, শহরের সমস্ত জৈব বহ্য একত্রিত করে এই কেন্দ্রে এনে বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে উন্নত মানের জৈব সার। সেই সার বিক্রি করে রোজগার করা হবে। যার ফলে প্রচুর কর্মসংস্থান হবে, সঙ্গে শহরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। কিন্তু এক বছর চলার পরেই বন্ধ হয়ে যায় এই কারখানা। ফলে কারখানা যাঁরা কাজ করতেন তাঁরা কাজ হারান। কারখানাটি তৈরি হওয়ার পর ভালই কাজকর্ম চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন মন্দিরের পুজোর পর ফেলে দেওয়া ফুল, বেলপাতা, ফলের খোসা-সহ একাধিক বহ্য পর্দার্থ কারখানায় এনে উন্নত মানের জৈব সার তৈরি করা হত। আর এর ভাল চাহিদাও ছিল। কারণ আশেপাশের চা বাগান ও কৃষি ক্ষেত্রে এই সার ব্যবহৃত হত।

কিন্তু কিছুদিন পর, কাঁচা মাল অর্থাৎ বহ্য জৈব যোগানে ঘাটতি দেখা দিলে শুরু হয় সমস্যা, তার জেরেই বন্ধ হয়ে যায় এই কারখানাটি। বর্তমানে ওই কেন্দ্রের চত্বরে আগাছায় ভরে গেছে। আর তার মধ্যেই নেশাখোরদের ঠেক তৈরি হয়েছে। এমনকি কারখানার লোহার গেট ও দেওয়াল স্থানীয়রা জামাকাপড় মেলার কাজে ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে, মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, ভালোই উৎপাদন হচ্ছিল, বাজারে প্রচুর চাহিদাও ছিল। কিন্তু, বহ্য জৈবের অভাবে কারখানা বন্ধ হয়ে যায়। খুব শীঘ্রই এখানে এই কারখানাটি আবারও চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল