মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরাতন মালদা: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদায় প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে কংগ্রেসের দাবি, এটি সম্পূর্ণভাবেই একটি অনিচ্ছাকৃত ভুল।যার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার ১২ নম্বর জাতীয় সড়কের(12 National High Way) চেঁচু মোড়ে নাকা চেকিং চলাকালীন একটি স্করপিও গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। তল্লাশিতে গাড়ির সামনের ডিকি থেকে একটি ৭ এমএম পিস্তল উদ্ধার হয়। এরপরই গাড়িতে থাকা ছয় জন যুবককে গ্রেফতার করা হয়।

পুলিশ গাড়ি সহ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে এবং ধৃতদের মালদা জেলা আদালতে রবিবার দুপুরে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি ইংলিশ বাজার শহরের ফুলবাড়ি ও কমলাবাড়ি এলাকায় এবং তারা প্রাক্তন বিধায়ক মোস্তাকিন আলমের আত্মীয় বলে জানা গেছে।এই ঘটনায় কংগ্রেসের জেলা কার্যনির্বাহী সদস্য মান্তু ঘোষ(Mantu Ghosh) জানান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত এবং প্রাক্তন বিধায়কের(Ex MLA) ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা ছিল। ঈদের আগে ব্যস্ততার মধ্যে সেটি ভুলবশত গাড়িতে থেকে যায়। পরে আত্মীয়রা গাড়িটি ব্যবহার করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, “এটিকে রাজনৈতিকভাবে অন্যখাতে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই।”অন্যদিকে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতি ঘোষ বলেন, “নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অবশ্যই প্রশ্নের সৃষ্টি করে। যদি আগ্নেয়াস্ত্রটি লাইসেন্সপ্রাপ্ত হয়, তবে প্রাক্তন বিধায়ক উপস্থিত না থাকা অবস্থায় সেটি গাড়িতে কেন ছিল, তা খতিয়ে দেখা দরকার। পুলিশ নিশ্চয়ই নিরপেক্ষভাবে তদন্ত করে আসল সত্য সামনে আনবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২