এই মুহূর্তে

বিধানসভা নির্বাচনের আগে মালদহে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিনিধি, চাঁচল:রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মালদহে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। দুটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদহ জেলা পুলিশ। জানা যায়, চাঁচল থানার(Chachal P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক অভিযান চালায়। প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। যার বাড়ি চাঁচল থানার খানপাড়া(Khanpara) এলাকায়। তার হেফাজত থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার জাল নোট। শিলিগুড়ি থেকে এই জাল নোট গুলি পাচারের উদ্দেশ্যে মালদায় নিয়ে এসেছিল আব্দুল বারেক বলে পুলিশ সূত্রে জানা যায়।

অন্যদিকে, দ্বিতীয় অভিযানে চাঁচল থানার পুলিশ গোলাম রাব্বানী এবং মিজানুর রহমান নামে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ। বিহার থেকে নিয়ে আসা হয়েছিল আগ্নেয়াস্ত্রগুলি। এই মর্মে এক সাংবাদিক বৈঠক করেন মালদহ জেলা পুলিশ সুপার (SP)অভিজিৎ বন্দোপাধ্যায়। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজবিরোধীদের বিরুদ্ধে লাগাতার এই অভিযান জারি থাকবে।

একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে যে দুজন গ্রেফতার হয়েছে তারা এই আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে নিয়ে এসেছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। সেই আগ্নেয়াস্ত্রগুলি তারা নিজেদের জন্য ব্যবহার করত না অন্য কোথাও পাচার করত তা পুলিশ খতিয়ে দেখছে।ধৃতদের বুধবার আদালতে পেশ করে পুলিশ তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধানে অভিযান শুরু করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ,জিয়াগঞ্জ-আজিমঞ্জ এলাকায় টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

‘গ্যাসের সার্ভার বন্ধ করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে’, তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ