কালিয়াচকে পরিবারের ৪ সদস্যকে খুনের দায়ে গুণধর ছেলের ফাঁসির সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত(Malda Court)। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক। যেহেতু পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে খুন করেছিল তাই অপরাধীর বেঁচে থাকার কোন অধিকার নেই একথা মনে করে বিচারক তাকে ফাঁসির সাজা শোনান।উল্লেখ্য, ২০২১ সালের ২৮ শে ফেব্রুয়ারি মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় এক বীভৎস্য নারকীয় ঘটনা সামনে আসে। পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করার অভিযোগ ওঠে ওই পরিবারেরই ছোটো ছেলে মহম্মদ আসিফের(Md.Asif) বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ সে ঠান্ডা পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সে তার বাবা জাওয়াদ আলি, মা মাইরা বিবি, বোন আরিফা খাতুন ও ঠাকুরমা আলেকজান বেওয়াকে শ্বাসরোধ করে খুন করার পর বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দেয়। এমনকি সে তার দাদা মহম্মদ আরিফকেও খুনের চেষ্টা করেছিল বলে অভিযোগ। যদিও তার দাদা পালিয়ে কোন রকমে প্রাণে বাঁচে।

২০২১ সালের ১৯জুন প্রায় চার মাস পর পুলিশের কাছে ঘটনার পর্দাফাঁস করে আসিফের নব নির্মিত বাড়ির গুদাম ঘর থেকে চারজনের পচাগলা মৃতদেহ উদ্ধার করে। খুনের পর সেই বাড়িতেই আসিফ একাই বাস করছিল। সেই খুনের ঘটনার মামলা এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদা জেলা আদালতের বিচারপতি শুভায়ু বন্দ্যোপাধ্যায় ৫০ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মহম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন। এরপর শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেন।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির