কাপড় মেলা নিয়ে দুই জায়ের বিবাদ, পরিণতি যা হল শুনলে চমকে উঠবেন!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদহের হরিশ্চন্দ্রপুরে দেওয়ালে কাপড় মেলার কারণে দুই পরিবারের মধ্যে তীব্র বিবাদ খুনোখুনিতে রূপ নিয়েছে। অভিযোগ, দাদার হাতে বাঁশ ও লোহার রডে পিটিয়ে নিহত হয়েছেন নুরুল ইসলাম (৩৬)। ঘটনার পর থেকে অভিযুক্ত হেফজুর রহমান পলাতক রয়েছেন। নিহতের স্ত্রী মমতাজ বেগম দাবি করেছেন, দোষীকে দ্রুত শাস্তি দেওয়া হোক।

মৃত নুরুলের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহী এলাকায়। জানা গিয়েছে , কাপড় মেলার বিষয়ে নুরুল ও হেফজুরের স্ত্রী মধ্যে শুরু হয় তর্ক। সেই তর্কের জেরে দুই পরিবারের অন্য সদস্যরাও বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, হেফজুর নুরুলের মাথায় বাঁশ ও লোহার রড দিয়ে আঘাত করেন, যার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হেফজুর ওই সময় এলাকা ত্যাগ করেন।নিখোঁজের ঘটনায় ক্ষুব্ধ নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, “দেওয়ালের উপর কাপড় মেলা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তারা আমাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। হাঁসুয়া, বাঁশ নিয়ে ঢুকেছিল। আমার স্বামীকে শেষ করে দিয়েছে। আমার তিন ছোট সন্তান আছে, আমি কীভাবে বাঁচব?”

মৃতের শ্যালক রফিকুল আলম জানান, “আমার জামাইবাবু কিছুটা দুর্বল হওয়ায় তার উপর অত্যাচার করত হেফজুর। এদিন চার-পাঁচজন মিলে তার মাথার পিছনে বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। আমরা চাই অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়া হোক, ফাঁসিই প্রাপ্য। আগে পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।” ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং ন্যায়ের দাবি জানাচ্ছেন।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক