কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদা পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারাদেশে বাজারজাত করার চক্রের কিং পিন এনারুল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন মালদহের পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।পুলিশের দাবি, ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকে।

পুলিশের দাবি, উত্তর পূর্বাঞ্চলের মনিপুর, অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হত মাদক তৈরির কাঁচামাল। এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয়। ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যে ও সক্রিয় ছিল এনারুলের দলবল। কালিয়াচক(Kaliyachak) এলাকায় একাধিক গ্যাং ওয়ারেও তার ও দলবলের নাম জড়ায়। মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায়ী বিনি য়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ।

ধৃতকে মঙ্গলবার মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করা হয়। ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ধৃত মাদক পাচারের কিং পিংকে ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।এনারুলকে গ্রেফতার করা রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের। তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি। তাঁকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরো তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন