মালদায় তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে মহিলাদের নজর কাড়লেন, উলু ও শঙ্খ ধ্বনিতে বরণ করলেন গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: ভোট প্রচারে বেড়িয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রাথী লিপিকা বর্মণ ঘোষ। শুক্রবার সকাল থেকে তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের (Habibpur Block)ঋষিপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার চালান । ঋষিপুরের কৃষষ্ণনগর, বাহারগোলা, চাঁদপুর, শক্তিনগর, বসুনগর, আসরাফপুর সহ ঋষিপুর অঞ্চলের একাধিক এলাকায় ভোট প্রচার চালান। শুক্রবার এই প্রচারে উপস্থিত ছিলেন ঋষিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপুল মজুমদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর ইউনিয়নের সহ-সভাপতি সজল শিকদার সহ অন্যান্যরা।

দেখা যায় ,কোথাও হুডখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পা হেঁটেই ভোট প্রচার করেন। ভোট প্রচারে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীকে(TMC Candidate) ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনার ছবি নজরে আসে। প্রতিটি এলাকাতেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রাথীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরই মধ্যে সকলের সঙ্গে জনসংযোগ তৈরি করে সকলকে তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাকে মালদা বিধানসভায়(Malda Assembly) তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। মহিলারা তৃণমূল প্রার্থীকে উলু দিয়ে , শঙ্খ বাজিয়ে ফুল ছুঁড়ে বরণ করেন। সর্বদা প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর হাসি মুখ সকলের মন জয় করে।

অন্যদিকে,শুক্রবার সকালে, মালদার ইংরেজবাজার পৌরসভার ১৭ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ডের বিবি গ্রাম, হাটখোলা, মহেশ মাটি ও পিয়াজী মোড় এলাকায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর শুভময় বসু ও উদয় চৌধুরীকে সাথে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু।এদিন, স্থানীয় তারা কালী মন্দিরে পুজো দিয়ে এলাকার বড় মসজিদে প্রার্থনা করে বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী প্রচার চালান তৃণমূল প্রার্থী।

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০