SIR বাতিলের দাবিতে শুরু আমরণ অনশন, ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR’র প্রতিবাদে আমরণ অনশন শুরু। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হল আমরণ অনশন। ১ নভেম্বর অনশনের কথা ঘোষণা করেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এসআইআরের প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন মতুয়াদের একাংশ। তবে যিনি ডাক দিলেন সেই সাংসদ মমতাবালা ঠাকুরের দেখা মেলেনি।  সূত্রের খবর, এই মুহূর্তে কিছু বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি। তাই অনশনমঞ্চে থাকতে পারেননি। ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন মমতাবালা ঠাকুর।অনশনকারী মতুয়াদের একটাই দাবি, নিঃশর্ত নাগরিকত্ব।

SIR  যদি হয় তাহলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি স্পষ্টই বলেছিলেন, তালিকা দেখলে দেখা যাবে ৯৫ শতাংশ মতুয়ার নাম বাদ গিয়েছে। আতঙ্কে সকলে সিএএ-র ফর্ম পূরণ করছে জানিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন সাংসদ।

জানিয়েছিলেন, আগামী ৫ নভেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। মমতা বালা ঠাকুর জানান যে মতুয়া মহাসংঘের বৈঠকে এই নিয়ে আলোচন হয়েছে বলে জানা যাচ্ছে। SIR হলে রাজ্যের বহু মানুষ বিপদে পড়বেন বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এসআইআর-র নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এসআইআর-এর নামে এনআরসি করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ।

সমস্ত কিছুর প্রতিবাদে SIR বাতিলের দাবিতে আমরণ অনশনের ডাক দেওয়া হয় মতুয়াদের পক্ষ থেকে। বলা হয়েছে, SIR বাতিল না করলে অনশন চলবে। যে সকল উদ্বাস্তু মতুয়াদের ভোটাধিকার রয়েছে, তাঁদেরকে বৈধ নাগরিক বলে মান্যতা দিতে হবে। বুথে বুথে সমীক্ষা করে তাঁরা দেখেছেন এসআইআর করলে বেশরভাগ মতুয়াদের নাম কাটা যাবে। তাঁরা ভোটাধিকার হারাবেন। ২০০২ সালের তালিকা মেনে যদি দেখা যায়, তাতে দেখা যাবে দেড় কোটি মতুয়া। তার মধ্যে ১ কোটির বেশি ভোট কাটা যাবে। বহু ভোটারের নাম বাদ যাবে।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী