এই মুহূর্তে

কমিশনের সাসপেন্ড হওয়া ৭ আধিকারিকের কেউ চাকরিচ্যুত নন, ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি: কমিশনের সাসপেন্ড করা সাত আধিকারিকের কেউ চাকরিচ্যুত হবেন না। ভোটের বাইরে কাজ করবেন তাঁরা। ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশন এসআইআর নিয়ম মেনে কাজ না করার অপরাধে যে সাতজন AERO’কে সাসপেন্ড করেছিল তা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন সাসপেন্ড হওয়া সাদা আধিকারিকের কারোর চাকরি যাবে না। নির্বাচনের কাজে থাকবেন না। তবে জেলায় ভাল কাজ করবেন। মমতার অভিযোগ ,ওই সাত আধিকারিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। কমিশনকে মমতা প্রশ্ন এই আধিকারিকদের সাসপেন্ড করার কারণ কি? তাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে আপনাদের অপরাধ কি ?দোষটা কি?

এরপর মমতার দাবি, আমরা একশন নিতে বাধ্য হয়েছি যেহেতু কমিশন বলেছে বলে। এরপর তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচনের কাজের বাইরে অন্য কাজ করবেন ঐ সাসপেন্ড হওয়া ৭ আধিকারিক।মঙ্গলবার নবান্ন থেকে ফের নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমি ইলেকশন কমিশনের নাম নিতে চাই না এটি টর্চার কমিশন। সবকিছুই সত্যকে চাপা দেওয়া যায় না একদিন না একদিন সত্য বেরোবে। বিহারে নির্বাচনে যে নোটিফিকেশন তা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন বিহারে যে নিয়ম নীতি করা হয়েছিল তা বাংলার ক্ষেত্রে হবে না কেন? নির্বাচন কমিশন ক্যাপচার কমিশন। তুঘলকি কাণ্ড করছে নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা কমিশনের। হরিয়ানা মহারাষ্ট্র একই জিনিস হয়েছে বিয়ের যে তথ্য গণনা করা হয়েছে পশ্চিমবাংলায় নয় কেন? প্রশ্ন মমতার। এস আই আর এর নামে তুঘলকি কাণ্ড চলছে বাংলায়। বিহারে ১১ টি নথির উল্লেখ রয়েছে, বাংলায় কেন ১৩ টা।

আইটি সেলের একজন বিজেপি কন্যা ৫৮ লক্ষ ভোটারকে বাদ দিয়েছে। এর মধ্যে অনেক জেনুইন ভোটার রয়েছে। এরা নির্বাচন কমিশনের নির্দেশকেও অমান্য করেছে। কমিশনের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের আগে লগ ইন বন্ধ করা হয়েছে। এস আই আর এর নামে কমিশন তুঘলকি এবং হিটলারি করছে। ১৪ ফেব্রুয়ারি বেলা তিনটের আগে লগইন বন্ধ করা হয়েছে। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হচ্ছে। শুনানি প্রক্রিয়ার মাধ্যমে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে তিন মাস আগে তড়িঘড়ি এই এসআইআর (SIR)প্রক্রিয়া নিয়ে সরব মমতা। রাজ্য সরকারের সমস্ত ক্ষমতাকে ক্যাপচার করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে এস আই আর শুনানির নামে। যে AERO দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের কাছে কি দোষ তা কি জানতে চাওয়া হয়েছে? ২৪ বছর সময় পেয়ে ভোটের তিন মাস আগে এস আই আর কেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ERO রা কোন নাম তুললে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এটা মুছে ফেলুন। বিডিও, ডিএম, বি এল ও এবং পুলিশকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে নির্বাচন যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ নির্বাচন কমিশনের আওতায় কেউ নয়। এখনো তপশিলি সংখ্যালঘু খুঁজে বেড়াচ্ছে কমিশন।

ডিএম’ দের বলছে চাকরি আমার হাতে ।প্রতিটি রাজ্যের কাজে নাক গলাচ্ছে কমিশন। হুমকি দিচ্ছে। ওয়ান পার্টি কমিশন ।আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে মানবো তার বাইরে কিছু না। আপনাদের ইতিহাস ভূগোল সব আমার কাছে আছে। নির্বাচন কমিশনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যদি ক্ষমতা থাকে যারা সঠিক ভোটার তাদের নাম নথিভুক্ত করে ‘ফ্রি এন্ড ফেয়ার’ নির্বাচন করুন। সমস্ত রকম সহযোগিতা করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দিল্লির নেতাদের কথায় কমিশন চলছে। বিহারে রাজ্য ফ্যামিলি রেজিস্টার মানা হলেও এই রাজ্যে তা মানা হচ্ছে না। মমতার স্পষ্ট অহংকার আঘাত করলে প্রত্যাঘাত হবে। বাংলায় কিছু হলে দলে দলে কেন্দ্রীয় পাঠানো হয়। কমিশন গণতন্ত্র মেনে কাজ করুক রাজনীতির নামে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই অভিযোগ তুলে বলেন কমিশনের থ্রেট কালচার শুরু হয়েছে। বাংলায় একটা পটকা ফাটলে NIA তদন্ত হয়। নির্বাচনের আগে ভোট বাবুরা আসেন আবার চলে যান বসন্তের কোকিল বসন্তে কুহু কুহু করে ডাকে। কিন্তু কাকের বাসায় কোকিল ডিম পাড়ে এবং সেখানে ছানা হয় সে কথা মাথায় রাখতে হবে। টেরিরিজিম সাধারণ মানুষের উপর হচ্ছে। চ্যালেঞ্জ জানিয়ে মমতার হুংকার ক্ষমতা থাকলে যেন ইন ভোটারদের বাদ দেবেন না নির্বাচন কমিশন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আজই প্রকাশ হবে তৃণমূলের প্রার্থী তালিকা, নতুন মুখ কারা?

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ