‘সব ধর্মের অনুষ্ঠান পালন করি’, কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের মতো এবারও অ্যালেন পার্কে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে উদ্ধোধনে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার থেকেই আলোয় আলোয় সেজে উঠবে পার্কস্ট্রীট। সকলকে বড়দিন ও নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত সাজিয়ে তোলা হয়েছে। আমরা সকল ধর্মকে সম্মান করি। সব অনুষ্ঠান পালন করি। বাংলায় মেলা থেকে খেলা সব পছন্দ করে। পড়ুয়ারা সব অনুষ্ঠানেই আনন্দ করে থাকে। বড়দিন উপলক্ষ্যে পার্কস্ট্রিট এরিয়া সাজিয়ে তোলা হচ্ছে। বড়দিন উপলক্ষ্যে সেখানে বিভিন্ন দোকান খোলা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাজানো থাকবে সেখআনে। আমরা সব ধর্মের অনুষ্ঠান পালন করি। এমনিতে মানুষের জীবনে অনেক চিন্তা রয়েছে। সেই চিন্তা থেকে মুক্তি দিতে পারে এই সামন্য রিল্যাক্সেশন। নিজের দলের মন্ত্রীদের সকলকে চার্চে চার্চে যাওয়ার কথা বলেছেন তিনি। পাশাপাশি তাঁর নিজের চার্চে যাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতায় শুধুমাত্র ক্রিসমাস ফেস্টিভ্যাল নয়। এর পাশাপাশি এবছর কলকাতার সাথে দার্জিলিং, কালিম্পং, আসানসোল, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া সহ বিধাননগরে পালন করা হবে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেছেন, ২০১১ সাল থেকে ‘ক্রিসমাস ফেস্টিভ্যাল’ করা হচ্ছে। এই বছর ১৫ বছরে পদার্পণ করবে এই ফেস্টিভ্যাল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এর মাঝে অনেক কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন অ্যালেন পার্কে কলকাতা পুলিশের সাহায্যে অনুষ্ঠানের আয়োজন হয়েছে।

৫ জানুয়ারি নতুন বছর পালন করে এই ফেস্টিভ্যাল শেষ হবে। এই ফেস্টিভ্যালে অনেক ধরনের ফুড স্টলের ব্যাবস্থা থাকবে।  এইবছর ঐতিহাসিক হতে চলেছে ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন।

অ্যামাজন প্রাইম ডে সেলে মেগা ডিসকাউন্ট, ৪৫,০০০ টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

সুকিয়া স্ট্রিটে উন্মোচনের আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

বিজয়-রশ্মিকাকে দেখে আপনিও জাপান যাওয়ার পরিকল্পনা করছেন? যে জিনিসগুলি জানা ভীষণ জরুরি…

‘ভেবেছিলাম ইরানিরা তাঁকে ঘৃণা করত’, খামেনেইয়ের শেষকৃত্যে ভিড় দেখে হতবাক ট্রাম্প

জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বেদীতে ভাঙচুর, গ্রেফতার ১

কোলেস্টেরল ও রক্তচাপের ওষুধে কমছে চল্লিশোর্ধ্ব ব্যক্তিদের হার্ট অ্যাটাকের ঝুঁকি!

ঘুরে আসুন অতীতের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি

লঞ্চ হল Boat Stone 900 অডিও প্লেব্যাক, এক চার্জে ১৫ ঘন্টা গান শোনা যাবে

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

টুথপিককে অবহেলা করছেন? জানেন দাঁত খোঁচানোর কাঠিতেই হবে ১০ মুশকিল আসান

ভুল করেও এই জিনিসটি উপহার দেবেন না! ভিখারির দশায় পৌঁছে যেতে পারেন

হাসপাতাল থেকে চলছিল ‘গর্ভফুল’ পাচার, পাঁচ পাণ্ডাকে পাকড়াও করলেন গোয়েন্দারা