এই মুহূর্তে




SIR-এর প্রতিবাদে ফের পথে মমতা

নিজস্ব প্রতিনিধি: ফের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। SIR- এর প্রতিবাদে বনগাঁয় সভা ও মিছিল করতে চলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করা হবে। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে। আসলে পশ্চিমবঙ্গে SIR আতঙ্ক অব্যাহত। বিশেষ নিবিড় সংশোধন মূল পর্ব শুরু হতেই রাজ্যে নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের নাম না থাকলেই মানুষ ভাবছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই জন্য ভয়ে আতঙ্কে অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর কোলে।

তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। এই নিয়ে চর্চা চলছে। শুধু কি ভোটাররা! প্রচন্ড চাপে অসুস্থ হয়ে পড়েছেন বহু বিএলও। মারাও গিয়েছেন একজন, আত্মহননের পথ বেছে নিয়ে অন্য এক। SIR নিয়ে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বিএলওর অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে প্রতিবাদে সরব হয়েছেন।

কড়া ভাষায় তিনি লিখেছিলেন, “চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে পরিস্থিতি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই আমি আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। বিএলও এবং নাগরিকদের উপর যেভাবে এই অনুশীলন চাপিয়ে দেওয়া হচ্ছে তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খলই নয়, বিপজ্জনকও। যথাযথ মৌলিক প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনা বা স্পষ্ট যোগাযোগের অভাব প্রথম দিন থেকেই এই প্রক্রিয়াটিকে পঙ্গু করে তুলেছিল।”

বিএলওদের পাশে থেকে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “প্রশিক্ষণে গুরুতর ফাঁক, বাধ্যতামূলক নথিপত্রের স্পষ্টতার অভাব এবং তাদের জীবিকা নির্বাহের সময়সূচীর মাঝে ভোটারদের সঙ্গে দেখা করার প্রায় অসম্ভবতা এই প্রক্রিয়াটিকে কাঠামোগতভাবে দুর্বল করে তুলেছে। আমি আপনাকে অনুরোধ করব জোর করে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা বন্ধ করার জন্য। দয়া করে যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করে এবং সময়সীমা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিন। যদি এখুনি এই পন্থা সংশোধন না করা হয়, তাহলে বিএলও এবং নাগরিকদের জন্য পরিণতি মারাত্মক হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা রক্ষা করার জন্য এই হস্তক্ষেপ কেবল প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য।”

এবার প্রতিবাদস্বরূপ আরও একবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে SIR-এর প্রতিবাদ জানিয়ে রেড রোডে গান্ধি মূর্তির কাছ থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটেছিলেন। প্রসঙ্গত, SIR আবহে মেগা বৈঠকের আয়োজন করেছে তৃণমূল। আগামী সোমবার (২৪ নভেম্বর) ভার্চুয়াল মেগা বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দলের সংসদ, বিধায়ক সহ সব স্তরের নেতাদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডেবরায় বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

যুবভারতীকাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা

ফরাক্কায় কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে , চাঞ্চল্য

গঙ্গাসাগর থেকে বাড়ি ফেরার পথে ইলেকট্রিক পোস্টে স্কুটির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ