জুনেই ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবার বর্ধমানে

জুন মাসেই আবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই বর্ধমান জেলা নিয়ে তিনি করবেন প্রশাসনিক বৈঠকও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা সফরে বেড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। রবিবার দুপুরে সড়কপথে তিনি কলকাতা থেকে পৌঁছে গেলেন দূর্গাপুরে(Durgapur)। আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন চলতি সফরে না হলেও তিনি জুন মাসের আবারও দুর্গাপুরে আসবেন প্রশাসনিক বৈঠক(Administration Meeting)  করতে। সেই সঙ্গে তিনি আসানসোলবাসীকে এদিন ধন্যবাদ জানান সেখানকার পুরনিগমে তৃণমূলকে জেতাবার জন্য এবং সেখানকাল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে জেতাবার জন্য। সেই সঙ্গে জানাতে ভোলেননি দুর্গাপুর তাঁর খুব প্রিয় জায়গা। 

এদিন দুর্গাপুরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘প্রথমেই আসানসোলের(Asansol) মানুষকে আমি ধন্যবাদ দেব। তাঁরা শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছেন। তাঁরা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন। জোড়াফুলকে জিতিয়েছেন। আসানসোলের পুরনিগমেও তাঁরা তৃণমূলকে জয়ী করেছেন। আমি কালই পুরুলিয়া(Purulia) চলে যাব। ওখানে কাল বিকালে আমার একটা প্রশাসনিক বৈঠক আছে। পরেরদিন বাঁকুড়া(Bankura) যাব। বুধবার কলকাতায় ফিরে যাব। পুরুলিয়া আর বাঁকুড়া দুই জায়গাতেই আমার কর্মীসভা আছে। তাই আমি আগে দুর্গাপুরে এসেছি। দুর্গাপুর আমার খুব ফেবারিট জায়গা। এবারে না হলেও আমি আবার দুর্গাপুরে এসে সভা করব। জুন মাসে আমি একবার গড়বেতায় যাব। তারপর পূর্ব আর পশ্চিম বর্ধমান নিয়ে দুর্গাপুরে আমি একতা প্রশাসনিক সভা করব। আসানসোল আর বর্ধমানে আমি কর্মীসভাও করব।’ 

উল্লেখ্য, এদিন রাত্রে মুখ্যমন্ত্রী দুর্গাপুরেই থাকবেন। এদিন তাঁর কোনও ঘোষিত কর্মসূচী না থাকলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। কেননা চলতি বছরেই দুর্গাপুর পুরনিগমের নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের আগে পুরনিগমের কাজের পরিসংখ্যান নিতে পারেন মুখ্যমন্ত্রী। আগামিকাল সকালেই তিনি হেলিকপ্টারে করে দুর্গাপুর থেকে চলে যাবেন পুরুলিয়ায়। কাল তিনি পুরুলিয়াতেই থাকবেন। মঙ্গলবার তিনি যাবেন বাঁকুড়ায়। রাত্রিবাসও সেখানেই। বুধবার তিনি ফিরবেন কলকাতায়। আগামিকাল পুরুলিয়ায় থাকছে তাঁর প্রশাসনিক সভা। মঙ্গলবার সকালে পুরুলিয়াতে থাকছে মুখ্যমন্ত্রীর কর্মীসভা ও বিকালে থাকছে বাঁকুড়ায় প্রশাসনিক সভা। বুধবার দুপুরে বাঁকুড়াতে থাকছে মুখ্যমন্ত্রীর কর্মীসভা। সেই সভা সেরেই তিনি ফিরবেন কলকাতায়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি