পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙ্গড়ের কালিকাপুরে স্ত্রীকে খুন করে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। গলা টিপে খুন করা হয়েছে বলে অভিযোগ এনেছের মৃতার পরিবারের সদস্যরা। পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করেছে ওই যুবক, অভিযোগ এমনটাই। খুনের পর দেহ টেনে হিঁচড়ে খালে ফেলে দেওয়া হয়।

ভাঙ্গড়ের ঘটকপুকুর ঝাউতলা এলাকায় শুক্রবার গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঝাউতলার পাশে একটি খাল রয়েছে। সেখানে হঠাৎই একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় দেহটি এক মহিলার। এরপর স্থানীয়রাই ভাঙ্গড় থানার পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদের উদ্ধার করে নিয়ে যায়। মৃত মহিলার নাম মৌমিতা নস্কর।

মৃত মহিলার বাবার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন এবং জামাই মিলে মৌমিতাকে খুন করেছে। দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের পণের দাবি করছিল মৌমিতার শ্বশুর। কিন্তু আর্থিক অবস্থা ভাল না হওয়ায়  বাপের বাড়ির লোকজন তা দিতে পারছিলেন না। তা নিয়ে চলছিল সাংসারিক অশান্তি। মারধরও করা হত নিয়মিত। তার মাঝেই শুক্রবার পুলিশ তরুণীর বাপের বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধারের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে মৃত মৌমিতা নস্করের দেহ চিহ্নিত করেন।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি খুন না দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীদের দাবি গৃহবধূকে খুন করা হয়েছে। তাঁদের বাড়িতে প্রতিদিনই অশান্তি হত। সে সবের টুকরো টুকরো সাক্ষীও রয়েছেন অনেকে। তাই খুন হওয়া মোটেই অস্বাভাবিক নয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ভাঙ্গড় থানার পুলিশ। 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান