পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করতেই স্ত্রীকে বেধড়ক মার, শ্বশুরবাড়ির লোকজন বাঁচাতে এলে তাঁদেরকেও ঘরে আটকে মারধর।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্ক, প্রতিবাদ করতেই স্ত্রীকে বেধড়ক মার, শ্বশুরবাড়ির লোকজন বাঁচাতে এলে তাঁদেরকেও ঘরে আটকে মারধর। ভয়াবহ ঘটনা নবদ্বীপে। এই ঘটনায় আজ রবিবার (২৮ জুন) দুপুরে নির্যাতিতার পরিবার থেকে নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয়েছে। সূত্রের খবর, নবদ্বীপের প্রাচীন মায়াপুরের মেয়ে রেখা সিংহের সঙ্গে লাভ ম্যারেজ হয়েছিল মাজদিয়া রথতলা অঞ্চলের শিবম সরকার নামের এক যুবকের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামীর হাবভাবের পরিবর্তন নিয়ে সন্দেহ হয় রেখার।

এরপর তিনি জানতে পারেন যে, তাঁর স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। রেখা বিষয়টি তাঁর শাশুড়িকে জানায়। পরবর্তীকালে স্বামীর সংসার ছেড়ে রেখা তাঁর বাপের বাড়িতে আসেন। এরপর গতকাল রেখা জানতে পারেন যে, তাঁর স্বামী অন্য মহিলাকে বাড়িতে এনে তাঁর সঙ্গে সহবাস করছেন। বিষয়টি জানতে পেরে রেখা ছুটে যায় শ্বশুরবাড়িতে। এরপর স্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে চরম ঝামেলা শুরু হয় তাঁদের। কথা কাটাকাটি হয়। তখনই রেখার গায়ে হাত তোলেন তাঁর স্বামী শিবম সরকার।

এরপর রেখা তাঁর মাকে ফোন করে বিষয়টা জানালে তাঁর মা-মাসি এবং প্রতিবেশীরা তড়িঘড়ি মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে আসেন। যা দেখে রেখার তুতো শ্বশুর-শাশুড়ি একটা ঘরে আটকে রাখে রেখার মা ও অন্যদের বেধড়ক মারধর করেন। রেখার মায়ের মাথা ইট মেরে ফাটিয়ে দেন। এরপর খবর পেয়ে, নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেখার পরিবারকে উদ্ধার করে। তারপর রেখা, তাঁর মা ও অন্যদের নবদ্বীপ হাসপাতালে ভর্তি করানো হয়। একটু সুস্থ হওয়ার পর তাঁরা রবিবার দুপুরে নবদ্বীপ থানায় শিবম সরকার-সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ করে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর