এই মুহূর্তে

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি: হাজার আবেদন-নিবেদনেও মেলেনি পাকা সেতু। সেই সেতু বেয়ে পার হতে গিয়েই নদীগর্ভে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর এলাকার একটি গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা হল শালী নদী। সেই নদীর উপর তৈরি কাঁচা সেতু দিয়েই পারাপার করতে হয়ে গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে এটাই হয়ে আসছে। প্রশাসনের কাছে পাকা সেতু তৈরির জন্য হাজারবার আবেদন-নিবেদন করলেও কোনও সুরাহা হয়নি। অগত্যা নদীর উপরে নড়বড়ে বিপজ্জনক বাঁশের সাঁকো দিয়েই পারাপার করতে হয় গ্রামবাসীদের। যার কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় তাঁদের। সম্প্রতি অসুস্থ ছেলের ওষুধ আনার জন্যে সেই সাঁকো পারাপার হতে গিয়েই নদীতে ডুবে মৃত্যু হল এক গ্রামবাসীর।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। বাঁকুড়ার ইন্দাস থানার ভগবতীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। তবে সারাবছর নদী শুকনো থাকলেও বর্ষায় সেই নদীই হয়ে ওঠে ভয়ঙ্কর। বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠে নদীর বক্ষ। তাই গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন। হাজার বার আবেদন নিবেদন করেছেন। তারপর অবশ্য শালী নদীর মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছিল। কিন্তু সেটুকুই। আজও পাকা সেতু নির্মাণের কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। অগত্যা গ্রামের মানুষকে মৃত্যু ঝুঁকি নিয়েই বছরভর ওই কাঁচা সেতু দিয়ে নদী পারাপার করতে হয়। এবার সেই সাঁকোতেই ঘটে গেল ভয়াবহ দূর্ঘটনা।

স্থানীয় সূত্রের খবর, ভগবতীপুর গ্রামের বছর ৩৪ বয়সী বাসিন্দা সঞ্জয় ঘোষ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের অসুস্থ শিশু সন্তানের জন্য বাইক নিয়ে সাঁকো পেরিয়ে ওষুধ আনতে যাচ্ছিলেন রসুলপুর বাজারে। ওষুধ কিনে একই পথ দিতে তিনি বাড়ি ফিরছিলেন। তখনই বাইক-সহ নদীগর্ভে পড়ে যান সঞ্জয়। পরে স্থানীয়রা সঞ্জয়কে নদীগর্ভের বালির উপর মুখ গুঁজে পড়ে থাকতে দেখতে পান। কিন্তু ততক্ষনে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ দেহটি উদ্ধার করে। মর্মান্তিক এই দূর্ঘটনায় একদিকে যেমন এলাকায় শোকের ছায়া নেমে আসে তেমনি শালী নদীর উপর পাকা সেতু তৈরীর দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষজন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কর্তব্যে অবিচল! নিজেকেই SIR শুনানির নোটিশ ধরালেন ‘সেরা’র তকমা পাওয়া BLO

নির্বাচনে জিতেও উন্নয়নে ব্যর্থ কেন?‌ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিপুরদুয়ারবাসী

TMC সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা, শুনানির নোটিশ পেয়ে ফুঁসে উঠলেন দেবাংশু

সাবধান! UPI ট্রান্সফারে লুকিয়ে বিপদ, রেলযাত্রীকে ঠকাবার নয়া কায়দা প্রতারকদের

ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তি ব্যর্থ? বাড়ছে কমিশনের চিন্তা

SIR ও NRC বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে ১২ ঘণ্টা বনধের ডাক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ