দশমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে ট্রেন থেকে পড়ে গেলেন হুগলির যুবক, তারপর…

এখন আবার শোনা গেল, বৃহস্পতিবার ঠাকুর দেখে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর রাতে কলকাতা এবং শহরতলিতে নানা রকমের ঘটনা ঘটেছে। ঠাকুর দেখে ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছেন অনেকেই। কেউ কেউ বেঁচে নেই, আবার কেউ কেউ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। যেমন গতকাল রাতে ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জন মারা গিয়েছেন। বেশ কিছু আহত হয়েছেন। এখন আবার শোনা গেল, বৃহস্পতিবার ঠাকুর দেখে ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন এক যুবক।

জানা গিয়েছে, চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মাঝে রেললাইনে ধার থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এই মূহুর্তে সে হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রের খবর, আহত যুবকের নাম মৃন্ময় কোলে। তাঁর বাড়ি, পূর্ব বর্ধমানের কালনার হিজুলি গ্রামে। ঘটনার দিন সে হুগলির কোন্নগরে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন ট্রেনপথে। দিন কয়েক আগেই সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু গতকাল দশমীর রাতে ঠাকুর দেখে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনা।

রাত ন’টা নাগাদ চুঁচুড়া ও চন্দননগর স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান মৃন্ময়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। অল্পের জন্যে তার প্রাণ রক্ষা পায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে রেল পুলিসকে খবর দেন স্থানীয় কয়েকজন যুবক। এরপর পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। এদিকে গতকাল দশেরা মেলা দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বিহারে। পূর্ণিয়ার যবনপুর ক্রসিংয়ের কাছে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৪ জন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল