মানিকচকে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য,নদী পাড় থেকে শয়ে শয়ে ট্রাক্টরে পাচার

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। নদী পাড় থেকে শয়ে শয়ে ট্রাক্টরে করে মাটি হয়ে যাচ্ছে পাচার। ভোর তিনটে থেকে নদীর পাড়ে মাটি পাচার হচ্ছে অনবরত। গত দেড় মাস থেকে চলছে এই মাটি পাচার।প্রভাবশালীদের মদতে চলছে হাজার হাজার ট্রলিতে মাটি পাচার। গভীর রাত থেকেই এই ট্রাক্টরের দাপাদাপি। নদীর পাড় থেকে মাটি নিয়ে গ্রাম জুড়ে দাপিয়ে বেড়ায় ট্রাক্টর(Truckter)। প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। এইভাবে মাটি পাচার হতে থাকলে নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে গ্রাম, আশঙ্কা গ্রামবাসীদের। মাটি পাচার ঘিরে হইচই পড়েছে মালদহের মানিকচক ব্লকের পশ্চিম নারায়নপুরের(Pachim Narayanpur) লাঠিপেটা এলাকায়।

নদীর পাড় থেকে এই মাটি পাচার ঘিরে পাচারকারীদের ভয়ে আতঙ্কিত গ্রামের বাসিন্দারা। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে যুক্ত থাকার অভিযোগ তুলতেই মানিকচক(Manickchak) জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি রবিচক একদিকে গঙ্গার ভাঙ্গন রোধে কোটি কোটি টাকা খরচ হচ্ছে অপরদিকে রাতের অন্ধকারে নদীর পাড় থেকে মাটি চুরি করা হচ্ছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ যেখানে এই ঘটনা ঘটছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির অধীনে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপির নেতা-মন্ত্রীরা এবং পঞ্চায়েত সদস্যরা যদি এই কাজে যুক্ত থাকে তবে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।

এই ঘটনার তদন্ত হোক। তৃণমূলের ও কেউ যুক্ত থাকলে তাকেও শাস্তি পেতে হবে। কিন্তু তদন্ত কি আদৌ হবে? বড় প্রশ্ন এখানে। সর্ষের মধ্যে ভুত থাকলে তদন্ত করবে কে? গ্রামের মানুষজনের আশঙ্কা এই অবৈধ মাটি কাটার ফলে এবার তাদের গ্রামের জমিগুলো গঙ্গায়(Ganga) ভাঙ্গনে ডুবে যাবে। তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে হবে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের