তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা। শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষ্যে তারাপীঠে ভিড় জমিয়েছেন পূণ্যার্থীরা। মনের ইচ্ছা জানাতেই গিয়েছেন সকলে। কিন্তু কে জানত সকাল আর দেখা হবে না।  তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৭ জনের। ঘুমের মধ্যেই  ঝলসে গিয়েছে সাতটি প্রাণ। গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।     

জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ প্রথমে আগুন লাগে হোটেলের রিসেপশনে। তারপর সেই আগুন ছড়িয়ে পরে হাসপাতালের চারতলায়। হোটেলের আবাসিকরা সেই সময়ে ঘুমোচ্ছিলেন। চারিদিক চেয়ে যায় কালো ধোঁয়ায়। আগুন দেখতে পেয়েই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন পুণ্যার্থীরা। প্রাণ বাঁচাতে অনেকেই নীচে নামার চেষ্টা করেন। আগুনের পাশাপাশি ঘন কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।  

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

হোটেল মালিকের দাবি, রিসেপশনে এসির সুইচ থেকেই প্রথম আগুনের সূত্রপাত। সুইচ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রিসেপশনের ভিতরের অংশ ফাইবার দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত একতলা থেকে পরপর উপরের তলাগুলিতে পৌঁছে যায় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকল। ঘন কালো ধোঁয়ার কারণে হোটেলের ভিতরে ঢুকতে সমস্যায় পড়েন উদ্ধারকারীরা। নীচের অংশে আর কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ