আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনে ঝড়ের গতিতে সভা–সমাবেশ করছেন রাজনৈতিক দলের নেতা–নেত্রীরা। কিন্তু বাংলা সম্পর্কে বিজেপির কোনও ধারণা বা জ্ঞান নেই, একটি ভিডিও পোস্ট করে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদল এই অভিযোগ আগেও জানিয়েছিল। আগে প্রধানমন্ত্রী যে ভুল করেছিলেন, বাংলায় এসে সেই একই ভুল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাম বিভ্রাটেই আটকে বিজেপি নেতৃত্ব। এবার ফের আরও একবার ভুল উচ্চারণ করলেন বিজেপির অবাঙালি নেতা।

রানি রসমনির পরে ‘মাতঙ্গিনী হাজারা’! ফের বিজেপি অবাঙালি নেতার মুখে ভুল উচ্চারণ। বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদীর ভুল উচ্চারণ নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাঁরা লিখেছে, মাতঙ্গিনী হাজারা  নয়, মাতঙ্গিনী হাজরা। রানি রাসমতি বা রানি রসমণী নয়, রানি রাসমণি। এটাই বাংলার মহাপুরুষ ও মহীয়সীদের সম্পর্কে বিজেপির জ্ঞানের আসল চিত্র। বিজেপি গোটা বাংলার প্রচারকে একটানা অপমান করেছে। এই অজ্ঞ, সাংস্কৃতিকভাবে নিরক্ষর, বাংলা-বিরোধী বহিরাগত ভাঁড়দের পক্ষে একটি ভোটও যেন না যায়।

নামবিভ্রাট নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই সকল ভিডিও।  নারীসুরক্ষা নিয়ে বলতে গিয়ে ভুল নাম উচ্চারণ করেছিলেন শাহ। কদিন আগে রানি রাসমনির নাম নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘রানি রসমনি’। এবার অমিত শাহের উচ্চারণে তিনি হলেন ‘রানি রাসমতী’! এই কথা নিয়ে যথারীতি কটাক্ষের বন্যা বইতে শুরু করেছিল। অমিত শাহ ঘোষণা করেন, রাজ্য পুলিশের দুই মহিলা ব্যাটেলিয়ন চালু করবেন, একটি মাতঙ্গিনী হাজরা, অপরটি রানি রাসমনির নামে। আর তা বলতে গিয়েই অমিত শাহ উচ্চারণে ভুল করে ফেললেন। হয়ে গেল ‘‌রাসমতী’‌। পাশাপাশি এবার বিজেপি নেতা মাতঙ্গিনী হাজরার নাম বলতে গিয়ে বললেন মাতঙ্গিনী হাজারা।
Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ  তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ