তিস্তার ভয়াল রূপ, মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী পার্শ্ববর্তী দুর্গতদের ত্রাণ দিলেন গৌতম দেব

Share:

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি:গত কয়েকদিন যাবৎ পাহাড়ে অতি বৃষ্টির কারণে তিস্তা এক ভয়াল রূপ ধারণ করেছে।ফলস্বরূপ জলপাইগুড়ি জেলার নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) নির্দেশে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি এবং বাগরাকোটের টোটগাওঁ – এ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উক্ত এলাকায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহায়তায় গৃহহীন মানুষগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন গৌতম দেব(Goutam Deb)। এদিকে,ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে।

একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ংকর রূপ—সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। মঙ্গলবার সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ম মাইল এলাকায় ধস নামে। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন।অন্যদিকে, টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশপাশের এলাকায় তিস্তার(Tista) জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে NH-10-এর উপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে।

এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি থেকে সিকিম সাথে কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগের প্রধান পথ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিস্তার এমন ভয়াবহ রূপ বহু বছরেও দেখা যায়নি। নদীর ধারে থাকা ঘরবাড়ি, দোকান সহ স্থানীয়রা ঝুঁকির মধ্যে রয়েছে।জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি চলবে, ফলে ধস ও জলস্ফীতির আশঙ্কা আরও বাড়ছে ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২