এবার মেদিনীপুর থেকে সোজা AIIMS, চালু হল বিশেষ বাস পরিষেবা, জানুন রুট ও ভাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর ও কল্যাণীর মধ্যে যাতায়াত আরও সহজ করতে শুরু হল নতুন ‘তারা’ এক্সপ্রেস বাস পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর থেকে এইমস কল্যাণী এবং কল্যাণী স্টেশন পর্যন্ত যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসার জন্য নিয়মিত যাতায়াত করা রোগী ও তাঁদের পরিবারের জন্য এই বাস পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই এক্সপ্রেস বাসটি মেদিনীপুর থেকে শুরু করে খড়গপুর চৌরঙ্গী, মাদপুর, বসন্তপুর, ডেবরা, আশারি, রাতুলিয়া, মেছোগ্রাম, সিদ্ধা বাজার, দেউলিয়া বাজার, হলদিয়া মোড়, কোলাঘাট, বাগনান, উলুবেড়িয়া, ধুলাগড়, আলমপুর, কোনা এক্সপ্রেসওয়ে, বালি হল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ, এয়ারপোর্ট ৩ নম্বর গেট, মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙ্গা, আওয়ালসিদ্ধি ও জাগুলি হয়ে কল্যাণী মোড় পেরিয়ে কল্যাণী এইমস এবং কল্যাণী রেল স্টেশনে পৌঁছবে।

আরও পড়ুন: মিলছে না রান্নার গ্যাস, কেরোসিন তেলের দোকানে লম্বা লাইন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কল্যাণী এইমসের উদ্দেশ্যে বাসটি মেদিনীপুর থেকে ছাড়বে সকাল ৫টা ৫০ মিনিটে। এরপর খড়গপুর চৌরঙ্গীতে সকাল ৬টা ১০ মিনিটে, ডেবরায় সকাল ৬টা ৩০ মিনিটে এবং কোলাঘাটে সকাল ৭টা ১০ মিনিটে বাসটি পৌঁছবে। কলকাতার ডানলপ এলাকায় বাসটির পৌঁছানোর সম্ভাব্য সময় সকাল ৮টা ৪৫ মিনিট এবং এয়ারপোর্টে পৌঁছবে সকাল ৯টা ১০ মিনিটে।

ফেরার পথে কল্যাণী রেল স্টেশন থেকে বাসটি ছাড়বে দুপুর ১টা ১০ মিনিটে এবং কল্যাণী এইমস থেকে ছাড়বে দুপুর ২টায়। এরপর বারাসাত কলোনি মোড়ে বাসটি পৌঁছবে দুপুর ২টা ৫০ মিনিটে। এয়ারপোর্ট ৩ নম্বর গেট থেকে ছাড়বে বিকেল ৩টা ১৫ মিনিটে এবং ডানলপ থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। এই নতুন এক্সপ্রেস বাস পরিষেবা চালু হওয়ায় মেদিনীপুর ও কল্যাণীর মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। বিশেষ করে চিকিৎসার জন্য এইমস কল্যাণী যাতায়াত করা বহু মানুষের সময় এবং ভ্রমণের অসুবিধা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত