রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিয়ে ক্ষুব্ধ শতাব্দী

তাঁর অভিযোগ, ভর্তি থাকার ২৪ ঘণ্টা পরে অন্য হাসপাতালে ওই রোগীকে স্থানান্তরের কথা বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএমের পরে রামপুরহাট সুপার স্পেশ্যালিটি হসপিটাল। বিধায়ক মদন মিত্রের পরে সাংসদ শতাব্দী রায় (SHATABDI RAY) এবার ক্ষুব্ধ। মিটেছে পিজি সমস্যা। ভর্তি নেওয়া হয়েছে কামারহাটির বিধায়কের ‘রেফার’ করা রোগীকে। এবার বীরভূমের সাংসদের অভিযোগ, একজন রোগীকে চিকিৎসা করাতে চেয়ে বারবার ফোন করা হলেও সাড়া মেলেনি হাসপাতালের তরফে।

তাঁর অভিযোগ, ভর্তি থাকার ২৪ ঘণ্টা পরে অন্য হাসপাতালে ওই রোগীকে স্থানান্তরের কথা বলা হয়। এদিন তিনি বলেন, হাসপাতালে দালাল রাজ বন্ধ করবেন তিনি। উল্লেখ্য, হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই তাঁর প্রশ্ন, সাংসদের সুপারিশের পরেও কেন রোগী পরিষেবা পাননি? বলেন, হাসপাতাল সুপারকে বলেও লাভ হয়নি পরিষেবার উন্নয়নের ক্ষেত্রে। আরও বলেন, তাহলে সাধারণ মানুষ কেমন পরিষেবা পাচ্ছেন?

বোলপুরের সাংসদ অসিত মাল বলেন, যে চিকিৎসকের দিনে তিনবার রাউন্ড দেওয়ার কথা তিনি আসছেন সকাল সাড়ে ৯টা নাগাদ।  সার্কিট হাউসে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল, জেলাশাসক বিধান রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে প্রমুখ।  

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

বিদেশী প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানি

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক