এই মুহূর্তে

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

নিজস্ব প্রতিনিধি,মেমারি: বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বড় পলাশন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় পলাশন গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীর মধ্যে বচসা হয় । তার জেরে মৃত্যু হল এক তূণমূল কর্মীর, এমনটাই অভিযোগ মৃতর পরিবারের । চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসার জেরে বুকে ঘুসি মারা হয় এক তৃণমূল কর্মীর ।পরিবার সূত্রে জানা গিয়েছে ,মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী(MLA Siddiqulla Chowdhury) গোষ্ঠীর সদস্য লালটু সিকদার। মঙ্গলবার তিনি সাতগেছিয়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন । অন্যদিকে, প্রাক্তন ব্লক সভাপতি মোঃ ইসমাইল গোষ্ঠীর তৃণমূল কর্মী তারু শেখ। বুধবার সকালে চায়ের দোকানে চা খেতে গিয়ে মঙ্গলবারের বইমেলার(Book Fair) কর্মসূচিতে যোগদান নিয়ে তারু শেখ ,লালটু সিকদারকে কিছু উত্তেজনা মূলক কথা বলেন ।

সেই নিয়েই দুজনের মধ্যে বচসা হয়। বচসাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং তখন তারু শেখ লালটু শিকদারকে তার বুকে সজোরে ঘুসি মারেন বলে অভিযোগ । লাল্টু শিকদারের বুকে প্রেস মেকার থাকায় ধাক্কা লাগার কারনে অসুস্থ হয়ে পড়েন। পরিবার সূত্রে জানা যায় ঘটনাস্থলে লালটু শিকদার মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তী সময়।তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয় গোটা এলাকায়।

ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার(Memory P.S.) পুলিশ । পুলিশ মূতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । এই ঘটনার পর দোষী তারু শেখ পলাতক। পুলিশ তাকে খুঁজছে। এই মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজ্জু করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

উল্টো স্রোতে হেঁটে স্বর্নিভরতার পথ দেখাচ্ছেন ভাঙড়ের ২ মোমো দিদি

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ